চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬১৫ কোটি টাকা ফেরতে নির্দেশনার অপেক্ষায় বাংলাদেশ ব্যাংক

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৬:১৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
অর্থনীতি
A A

এক এগারোর সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগাম কর হিসেবে সংগ্রহ করা ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা তাদের ঠিক কী পদ্ধতিতে ফেরত দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার এসব প্রতিষ্ঠানকে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। রিভিউ করার সুযোগ থাকলেও রিভিউয়ে সাধারণতঃ আদেশ বদলায় না তাই প্রতিষ্ঠানগুলো টাকা ফেরত পাবে বলেই মনে করা হচ্ছে। তবে ঠিক কী পদ্ধতিতে ফেরত দেওয়া হবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কেন্দ্রীয় ব্যাংক।

যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র শুভঙ্কর সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন: এখনো এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের নির্দেশেই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত আছে। রায়ের কপি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।

‘এসে পৌঁছানোর পর হয়তো সরকারের নির্দেশে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

শুভঙ্কর সাহা

সর্বোচ্চ আদালতের রায়ের ফলে এস. আলম স্টিলস লিমিটেড ফেরত পাবে ৬০ কোটি টাকা, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড এবং বারাউরা টি কোম্পানি লিমিটেড ২৩৭ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ২ টাকা ১৭ পয়সা, মেঘনা সিমেন্ট মিল ৫২ কোটি টাকা, বসুন্ধরা পেপার মিল ১৫ কোটি টাকা, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড ৯০ লাখ টাকা, ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজ ৭০ লাখ টাকা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ১৭ কোটি ৫৫ লাখ টাকা।

এছাড়া ইউনিক ভকেশনাল ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মো. নূর আলীকে ৬৫ লাখ, বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডকে ৩৫ কোটি এবং ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেড ডেভেলপমেন্টকে ১৮৯ কোটি টাকা ফেরত দিতে হবে।

Reneta

রিট আবেদনের নথি থেকে জানা যায়, সাবেক সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম আয়কর হিসেবে বিপুল পরিমাণ টাকা আদায় করা হয়। ওই সময় বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সরকারি কোষাগারে জমা দেয়া হয় ওই টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক-এগারো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT