চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ না চাইলে ভারতের সঙ্গে চুক্তি নয়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
পুরনো ছবি

পুরনো ছবি

বাংলাদেশের স্বার্থবিরোধী কোন চুক্তি ভারতের সঙ্গে করা হবে না বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সামরিক, বেসামরিক, বাণিজ্যিক, কূটনৈতিক চুক্তি হতে পারে।’

“আমেরিকা-রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সামরিক চুক্তি রয়েছে।সামরিক-বেসামরিক যেকোনো চুক্তিই হতে পারে। তবে, জনগণ যদি চাই। এ নিয়ে অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১৪তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি এরই মধ্যে জানিয়ে রেখেছে, ভারতের সঙ্গে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি হলে মানবে না তারা। একই সঙ্গে কোনো চুক্তি হলে তা প্রকাশের দাবিও করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘গেল রে গেল ইন্ডিয়া হয়ে গেল’ এমন অপপ্রচার এবং ভারত ভীতি থেকে সবাইকে দুরে থাকতে হবে। ভারত আমাদের জন্য সংবেদনশীল।’

“ভারত ইস্যু আসলেই আমাদের দেশের একটা মহল ‘গেল রে, গেল’ বলে চিৎকার শুরু করে দেয়। বলে সব ভারত হয়ে গেল। যার বাস্তবের সাথে কোন সঙ্গতি নেই। তারা আমাদের দুঃসময়ের বন্ধু। তাদের সাথে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। এতে কেউ বড়, কেউ ছোট নয়।”

Reneta

প্রধানমন্ত্রীর ভারত সফরে যেসব চুক্তি হবে তার কোনোটাই গোপন করা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তথ্য প্রবাহের এ যুগে কোন কিছুই গোপন থাকে না।জনগণের কাছে আমরা কোনো কথাই গোপন রাখবো না।’

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অমীমাংসিত নানা সমস্যার সমাধান হয়েছে সেগুলোরও উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার স্বাধীনচেতা নেতৃত্বের কারণে ৪১ বছর পর ছিটমহল বিনিময় হয়েছে। এতে বাংলাদেশের কোন ক্ষতি হয়নি। দেশের মানচিত্রে ১০ হাজার একর যুক্ত হয়েছে। যাতে জাতীয় স্বার্থ বিষর্জন হয়নি।’

আগামী ৭ এপ্রিল চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা চুক্তি সম্পাদন হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT