চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনার দিনে বিষাদের বিকেল

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৬:০১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কে চেয়েছিল এমন বিকেল। কে ভাবতে পেরেছিল এমন বিষাদের গল্প লেখা হবে ওই বিকেলে!

চাওয়া আর পাওয়ার মাঝে কখনো কখনো বিস্তর তফাৎ থেকে যায়। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন সেই তফাৎটা বিষের বাঁশি হয়ে বেজে থাকলো বাংলাদেশের জন্য। ‘২ উইকেটে দিন শেষ করা সময়ের ব্যাপার’ এই স্বস্তির ভেতর দেখতে দেখতে ৫ উইকেট নেই! দিন শেষে সংগ্রহ ২১৪। বাংলাদেশ ১২৪ রানে পিছিয়ে।

আক্ষেপের শুরু ইমরুলকে (৩৪) দিয়ে। দিনের সম্ভাব্য খেলা তখন ৩ ওভারের মতো বাকি। সান্দাকানের নিচু হয়ে আসা এক শর্ট বলে ব্যাকফুটে খেলতে গেলেন। বল ব্যাটে আসতে অনেকটা সময় নেয়। তবু তিনি লাইন ধরতে ব্যর্থ হন। ব্যাট ফাঁকি দিয়ে বল পায়ে লাগে। আবেদন ওঠে। আম্পায়ার তর্জনী উঁচু করেন চোখের পলকে।

ঠিক পরের বলে তাইজুলের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন তোলে শ্রীলঙ্কা। আম্পায়ার এবার সাড়া না দিলেও রিভিউতে কপাল পোড়ে তাইজুলের (০)। পরের ওভারের চতুর্থ বলে সাব্বির রহমানের বিদায় (৪২)!

অথচ শুরুটা ছিল অন্যরকম। দিলরুয়ান পেরেরা বাঁহাতিদের বল করতে ভালোবাসেন। শ্রীলঙ্কার ঘরোয়া লিগে বাঁহাতিদের বিপক্ষে তার সুনাম আছে। হেরাথ সেটা জানতেন। তাই ইনিংসের দ্বিতীয় ওভারে তাকে আক্রমণে আনেন। পেরেরা শুরুতে একটু প্রভাব বিস্তার করলেও দুই বাঁহাতি সৌম্য-তামিম তা সামলে নেন। দুজনে ৯৫ রানের জুটি গড়েন।

এই রানে বাংলাদেশের স্বপ্নটা আরো বড় হতে পারতো। যদি না বিকেলটা অমন হতো।

Reneta

বৃহস্পতিবার সকাল সকাল লঙ্কানদের আটকানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু নিচের সারির ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে বাংলাদেশের অপেক্ষা বাড়ান। শেষ তিন জুটিতে রান এসেছে ১৪৩! মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দিনেশ চান্দিমাল একাই খেলেছেন ৩০০ বল। দলের স্কোরে রান যোগ করেছেন ১৩৮টি।

স্বাগতিকদের অলআউট করতে মিরাজের অবদান ৩ উইকেট। দুটি করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায় এবং সাকিব আল হাসান। আরেকটি তাইজুল ইসলামের।

জবাব দিতে নেমে তামিম প্রথম কয়েক ওভার একটু রয়েসয়ে খেলেন। ২০ পার করার পর বারবার ডাউন দ্য উইকেটে আসছিলেন। কারণও ছিল। ওই সময় হেরাথ ফিল্ডারদের খুব কাছে রেখে চাপ সৃষ্টির চেষ্টা করছিলেন। অন্যদিকে তামিমের চেষ্টা ছিল কাউন্টার দেয়া। সেই পথে হাঁটতে হাঁটতে দুইবার বেঁচে যান। হেরাথ রিভিউ নিতে যেয়েও নেননি। নিলে নির্ঘাত বিপদ ছিল।

অবশেষে তৃতীয়বার তামিমকে ‘ফাঁসতে’ হয়। ব্যক্তিগত ৪৯ রানে হেরাথের বলে রিভিউতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

এরপর ইমরুলকে নিয়ে যাত্রা শুরু করেন সৌম্য। দুজনে ৩৫ রানের জুটি গড়েন। চায়নাম্যান সান্দাকানের চোখ জুড়ানো এক ডেলিভারি মূল্যায়ন করতে ব্যর্থ হন। বল শরীরের ভেতর ছিল। সৌম্য উইকেট ছেড়ে বেরিয়ে আসেন। ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে ‘চতুর’ বল স্টাম্প খেয়ে নেয়। টানা তিন ইনিংসে অর্ধশতকের (৬১) পরপরই ফিরতে হয় সৌম্যকে। গল টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ৭১। দ্বিতীয় ইনিংসে ৫৩-তে পা রাখতেই আউট হন।

৫ উইকেট চলে যাওয়ার পর মুশফিক-সাকিব আশা জিইয়ে রেখেছেন। হঠাৎ ধেয়ে আসা ঝড় সামলাতে সাকিব টি-টুয়েন্টির আশ্রয় নেন! ৮ বলে ১৮ রান করে অপরাজিত আছেন। অধিনায়কের সংগ্রহ ২।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT