ফুটবল

ল্যাম্পার্ডের এলোমেলো ডাগআউট বেশ সামলাচ্ছেন টুখেল

অ্যাটলেটিকোর পর্ব থেকে অ্যাওয়ে গোল নিয়ে ফিরল চেলসি

অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটি অ্যাকশন দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

লা লিগায় সবশেষ ম্যাচে হারলেও পয়েন্টে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোর প্রথম লেগে হারিয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচে থাকা চেলসি।

মঙ্গলবার রাতে কোয়ার্টারের জন্য সুবিধাজনক অবস্থানে থাকা জয়টি চেলসি তুলেছে ১-০ গোলে। ১৭ মার্চ পরের লেগে টুখেলের ব্লুজদের মাঠে নামবে সিমিওনের অ্যাটলেটিকো।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে মাদ্রিদ থেকে রোমানিয়ায় সরিয়ে নেয়া ম্যাচে প্রথমার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে ও গোলশূন্য। মধ্যবিরতির পর ৬৮ মিনিট পর্যন্ত ছিল গোলহীন।

ম্যাচের ওই সময় জয়সূচক একমাত্র গোলটি আনেন অলিভিয়ের জিরুদ। দর্শনীয় গোলটিতে রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজিয়ে দিলেও ভিএআরে সিদ্ধান্ত টেকেনি।

মৌসুমের মাঝপথে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডে সরিয়ে থমাস টুখেলের হাতে দায়িত্ব তুলে দিয়ে চেলসি যে ভুল করেনি, সেটিই যেন আরেকবার সামনে আসল উড়তে থাকা অ্যাটলেটিকোর বিপক্ষে দারুণ এ জয়ে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ চেলসি চ্যাম্পিয়ন্স লিগ-২০২১ টুখেল ল্যাম্পার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…