চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাথামের সেঞ্চুরিতে প্রথমদিনটা কিউইদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৩৯ রানেই সাজঘরে টপ অর্ডারের দুই ব্যাটসম্যান। এরপরও নিউজিল্যান্ডকে পথ হারাতে দেননি টম ল্যাথাম। কিউই ওপেনারের এগারোতম টেস্ট সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ১৭৩ রান তুলে হ্যামিল্টন টেস্টের প্রথমদিনের লাগামটা নিজেদের হাতে রেখেছে স্বাগতিকরা।

প্রথম সেশনের সপ্তম ওভারে ওপেনার জিত রাভালকে স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে আঘাত হানেন পেসার স্টুয়ার্ট ব্রড। কিউইদের রান তখন সবে মাত্র ১৬। দলীয় ৩৯ রানের মাথায় ক্রিস ওকসের বলে রুটের হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক কেন উইলিয়ামসন, ফেরার আগে নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন মাত্র ৪ রান।

শুরুতে দুই উইকেট হারানো নিউজিল্যান্ডকে টেনে তোলেন ল্যাথাম ও রস টেলর। তৃতীয় উইকেট জুটিতে দুজনে ১১৬ রান তোলার পর দ্বিতীয়বারের মতো আঘাত হানেন ওকস। ৫৩ করা টেলরের ক্যাচ গিয়েছে রুটের হাতেই।

Banglabid

টেলর ফিরলেও সেঞ্চুরি তুলে নেন ল্যাথাম। বৃষ্টি বাধায় ৫৪.৩ ওভারে খেলা শেষ হওয়ার আগে কিউই ওপেনার অপরাজিত ছিলেন ১৬৪ বলে ১০১ রান তুলে।

প্রতিপক্ষের রানের পাশাপাশি ইংল্যান্ডকে বাড়তি দুশ্চিন্তায় ফেলেছে বেন স্টোকসের চোট। হাঁটুর চোটে মাত্র ২ ওভার বল করে মাঠ ছেড়েছেন ইংলিশ অলরাউন্ডার। পরে ফিল্ডিং করতে মাঠে নামলেও আর বল করেননি স্টোকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লান্ত হয়ে পড়েছেন অমিতাভ, এবার অবসরের ইঙ্গিত

পরবর্তী

আফগানদের হেসেখেলেই হারাল উইন্ডিজ

পরবর্তী

আফগানদের হেসেখেলেই হারাল উইন্ডিজ

হলি আর্টিজান মামলার রায় নিয়ে অবশেষে বিএনপির প্রতিক্রিয়া

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT