বিনোদন

লোভে পড়ে মানুষ ‘একজন তেলাপোকা’ হয়ে ওঠে!

নতুন সিনেমার পোস্টার যেখানে বিভিন্ন চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমার পোস্টার যেখানে বিভিন্ন চরিত্রের ছবি ও শিরোনাম দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য আকর্ষণীয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

একজন রিকশাচালক দুর্ঘটনায় পড়ে তার রুটিরুজির একমাত্র সম্বল রিকশাটি হারায়। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে কুড়িয়ে পাওয়া একটি জিনিস তার জীবন পাল্টে দেয়। দেখা যায়, সাধারণ মানুষ লোভের ফাঁদে পড়ে একজন তেলাপোকা হয়ে ওঠে। তরুণ নির্মাতা গোলাম মুনতাকিম পরিচালিত শর্টফিল্ম ‘একজন তেলাপোকা’র গল্পটা এমন।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল নির্মিত এই শর্টফিল্ম মুক্তি পাচ্ছে ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টায়।

তরুণ নির্মাতা মুনতাকিম তার প্রথম নির্মাণ সর্ম্পকে বলেন, ‘কাজটির সময় অনেক ধরনের বাধা-বিপত্তি এসেছে। বিশেষ করে যে লোকেশনে শ্যুট করেছি সেই জায়গাটি অনেক চ্যালেঞ্জিং ছিল। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি কাজটি সততার সঙ্গে করার।

এক তেলাপোকা শর্টফিল্মে মূল ভুমিকায় অভিনয় করা মনোজ প্রামাণিক বলেন,  কাজটি আমার মনের খুব কাছের একটি কাজ। আমাদের প্রোডাকশন হাউজ মনপাচিত্রের এটি প্রথম শ্যুট করা কাজ। গল্পের দিক থেকে এটি বেশ ইউনিক।

মনোজ প্রামাণিক ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাসির উদ্দিন খান, তাসনুভা তিশা, এস এম তুষার, হুমায়রা স্নিগ্ধা, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও মুনসিফ উজ জামান।

বিষয়:চরকি তাসনুভা তিশা মনোজ প্রামাণিক শতাব্দী ওয়াদুদ শর্টফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…