চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোপেজের চ্যালেঞ্জ সাফ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৩:৩৭ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ ফাবিও লোপেজ বলেছেন, ডিসেম্বরে সাফ ফুটবল টুর্নামেন্ট তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যত জাতীয় দল গঠনে বয়স ভিত্তিক দলের ফুটবলারদের দিকেই নজর রাখছেন তিনি। ক্লাব ফুটবল এবং জাতীয় দলের মধ্যে সমম্বয় আনতে শিগগিরই ক্লাবগুলোর সঙ্গেও বসতে চান এই ইতালীয়ান।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে লোপেজ এখন বন্দর নগরী চট্টগ্রামে। জাতীয় দলের ফুটবলাররা ক্যামোন খেলছেন, কিংবা জাতীয় দলে নেই এমন কেউ ভালো খেলছেন কিনা জানতে-বুঝতেই তার চট্টগ্রাম সফর।

শেখ কামাল ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর পক্ষে খেলছেন জাতীয় দলের ৯ ফুটবলার। এমিলি-জাহিদ-ভিনসেন্টরা সবাই একই দলে থাকায় স্থানীয় দর্শকদের আগ্রহও বেশি এই দল ঘিরে। জাতীয় দলের ফুটবলারদের পারফরমেন্স আর গ্ল্যামার মাঠে টানে দর্শকদের।

তবে মাঝেমধ্যে উঠতি ফুটবলারদের নৈপুণ্য চমকে দেয় গোটা স্টেডিয়ামকে।

এমন চমক দেখার আশা নিয়ে এমএ আজিজ স্টেডিয়ামে যাচ্ছেন জাতীয় দলের নতুন হেডকোচ ফাবিও লোপেজ।

তিনি বলেন, জাতীয় দলের বাইরে উদীয়মান প্রতিভাদের জন্য এটা সেরা একটা সুযোগ। আমি তাদের দেখতেই এখানে এসেছি। দু-একজন যদি খুঁজে পাওয়া যায় তাদের জন্য জাতীয় দলের ক্যাম্প উন্মুক্ত।

Reneta

‘শুধু বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পেই নয়- আমাদের চিন্তা বিদেশের টুর্নামেন্ট এবং সাফ নিয়ে।’

ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ অধ্যায় শেষ হওয়ার পর ফাবিও লোপেজ বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন মাস দেড়েক হলো। তার তত্ত্বাবধানে সব শেষ ম্যাচে কিরগিস্তানের বিপক্ষে দারুণ লড়াই করেছে লাল-সবুজরা। যদিও শেষ মুহূর্তে গোল খেয়ে ২-০র পরাজয়।

তবে সেই ম্যাচে তার নতুন কৌশল কাজে লাগায় আশাবাদী এই ইতালীয়ান।

লোপেজ বলেন, বিশকেকে আমার দল প্রমাণ করেছে যে তাদের লড়াই করার ক্ষমতা আছে। এখন সেটা প্রতিটা ম্যাচে দেখাতে হবে- আর এটাই চ্যালেঞ্জ।

‘প্রতি ম্যাচে হয়তো কৌশলগত কিছু কিছু পরিবর্তন হলেও স্থায়ীভাবে একটা পরিবর্তন চাই আমি। বড় ক্লাবগুলোর সঙ্গে বসবো, তাদের সঙ্গে বাংলাদেশের ফুটবল নিয়েই কথা বলবো।’

সামনের মাসে তাজিকিস্তান আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ। এরপরপরই আরেকটি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা জাতীয় দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ জাতীয় ফুটবল দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT