চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকসংস্কৃতি বিকাশে এগিয়ে যাচ্ছে ‘দিয়াড়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

লোকসংস্কৃতির বিকাশ এবং সংস্কৃতিসমৃদ্ধ আগামী প্রজন্ম গড়তে হাঁটি হাঁটি পা পা করে এক বছর পার করল সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। রোববার বিকেলে (২৫ সেপ্টেম্বর) পথচলার এক বছর পূর্তিতে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে এই অঞ্চলের লোকসংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও জাদুঘর স্থাপনের দাবি জানানো হয়। এর উপস্থাপন শৈলীতে মুগ্ধ হন উপস্থিত দর্শক।পাশাপাশি সংগঠনের শিল্পীদের আবৃত্তি, নৃত্য ও গানে আবেগআপ্লুত হয়ে পড়েন ঢাকায় বসবাসরত জেলার বাসিন্দারা।

প্রধান অতিথির বক্তব্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘গম্ভীরা ও চাঁপাইনবাবগঞ্জের লোকসংস্কৃতি সংরক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধিতে দরকারি অবকাঠামোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। সংস্কৃতি একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। এর চর্চা ছাড়া শিশু যান্ত্রিক হয়ে যায়।’

Banglabid

মন্ত্রী আরো বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট ঘাটতি ও স্বল্পতা রয়েছে। তা সত্ত্বেও সরকার সংস্কৃতিচর্চাকে বেগবান করতে যে অবদান রেখে চলেছে, তা এর আগে কেউ করেনি। দেশের সংস্কৃতিকর্মীরা নিজেদের পকেটের পয়সা খরচ করে সংস্কৃতিচর্চাকে বাঁচিয়ে রাখছেন। এই অদৃশ্য বাজেট আছে বলেই আমাদের সংস্কৃতি এখনো প্রাণবন্ত।’

সংগঠনটির আহ্বায়ক মুখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হকের সঞ্চলনায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এলতাস উদ্দিন, বিখ্যাত কার্টুনিস্ট অধ্যাপক রফিক-উন নবী (রনবী), সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের গর্ব অধ্যাপক এলতাস উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়।

Reneta

‘দিয়াড়’ এরই মধ্যে সাফল্যের সঙ্গে একটি বছর পার করেছে সংস্থাটি। গম্ভীরা, আলকাপ, বিয়ের গীত, লাঠিখেলা, ঝার্নিখেলাসহ গ্রাম-বাংলার মূল সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় সংগঠনটি। শিগগিরই শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথ আয়োজনে ‘দিয়াড়’ জাতীয় গম্ভীরা উৎসবের আয়োজন করবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যালেস্টাইনের সাংবাদিকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক

পরবর্তী

বাকী জঙ্গিদেরও বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বাকী জঙ্গিদেরও বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক মাশরাফি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT