চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যালেস্টাইনের সাংবাদিকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের দুটি পত্রিকার সম্পাদকসহ বেশ কয়েকজন প্যালেস্টাইনের সাংবাদিকের অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। কোনোরকম কারণ দর্শানো ছাড়াই তাদের পেজ বন্ধ করে দেয়া হয়। প্রতিবাদ ও জিজ্ঞাসার মুখে কয়েকজনের একাউন্ট খুলে দিয়ে দু:খ প্রকাশ করেছে ফেসবুক, তবে এখনও অনেকের একাউন্ট ও পেজ বন্ধ রয়েছে। 

তাদের ধারণা মার্কিন এই সামাজিক সাইটের সাথে ইসরাইলের সাম্প্রতিক একটি চুক্তির কারণেই তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে ‘শিহাব নিউজ এজেন্সি’র চার সম্পাদকের পেজ বন্ধ করে দেয় ফেসবুক। এই চারজনের পেজে মোট ৬৩ লাখ লাইক ছিল। এছাড়া ‘কুদস নিউজ নেটওয়ার্কের’ তিনজনের অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছে। এই তিনজনের পেজে লাইক ছিল ৫১ লাখ। তাদের সবাই জানিয়েছেন, নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না।

এই দুটি এজেন্সিই দখলী ফিলিস্তিনির সংবাদ কাভার করে।

‘কুদস নিউজ নেটওয়ার্কের’ সাংবাদিক ও অনুবাদক নিসরিন আল-খাতিব আল-জাজিরাকে বলেছেন, তাদের বিশ্বাস ইসরাইলের সঙ্গে চুক্তির কারণেই তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুতে চুক্তি হয় ফেসবুক ও ইসরাইলের। ইসরাইলের দাবি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যালেস্টাইন নিয়ে উত্তেজনা ছড়াতেন।

খাতিব বলেন, কুদস নিউজ নেটওয়ার্ক অরাজনৈতিক সংবাদ, বিশেষ করে  বিনোদন সংবাদই বেশি পরিবেশন করে। তাছাড়া আমাদের হাউস কখনোই ফেসবুকের স্ট্যান্ডার্ড বা নিয়মের লঙ্ঘন করেনি। তারপরও আমাদের টার্গেট করা হয়েছে।

Reneta

কী কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এই প্রশ্নের জবাবে কোনো উত্তর দেয়নি ফেসবুক, জানান খাতিব। আল-জাজিরার পক্ষ থেকে ফেসবুকের সাথে যোগাযোগ করা হলেও কোনো উত্তর দেয়নি তারা।

পরে অবশ্য কুদস নিউজের কর্মীদের অ্যাকাউন্ট খুলে দেয়া হয়। আর ফেসবুকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলা হয়, দুর্ঘটনাবশত অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল।

বিভিন্ন অভিযোগে ইসরাইলিদের হাতে প্যালেস্টাইনিদের মৃত্যু অব্যাহত রয়েছে। পাল্টা আক্রমণে প্রাণ হারাচ্ছে ইসরাইলিরাও।

বার্তা সংস্থা এএফপির বরাতে আল-জাজিরা জানায়, গত অক্টোবর থেকে এ পর্যন্ত ২৩০ জন ফিলিস্তিনি, ৩৪ জন ইসরাইলি, দুজন মার্কিনি এবং জর্ডান, ইরিত্রিয়া ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিলিস্তিনফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT