চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৬
বিনোদন
A A

এই সময়ের প্রশংসিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২৬ আগস্ট রাত ১২টা (২৭ আগস্ট) থেকে সিনেমাটি দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা।

নির্মাতা আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা চারপাশ থেকেই অনুপ্রাণিত হয়েছেন এ ধরণের গল্পে সিনেমা নির্মাণে।

ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায় কিংবা ক্ষমতার পালা বদলের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়, কোথায় টাকা ওড়ে, কার টাকা কার পকেট হয়ে কোথায় যায়। শিক্ষার্থীরা কীভাবে ক্ষমতার বাহক হয়ে রাজা থেকে নিঃস্ব হয়– এমন অনেক কিছু নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

নেতার কাছাকাছি বা আস্থাভাজন হওয়ার জন্য কিছু কর্মী যে ‘পন্থা’ অবলম্বন করতে চান সেটিও এসেছে এ সিনেমায় এবং ’সহমত ভাই’ গানে। গানের কথাগুলো এমন– ‘নেতা আপনি শুধু আগান আমরা আছি পাশে/আপনার জন্য জীবন দেব দলকে ভালোবেসে/আপনি যদি ডানে আগান আমরা যাব ডানে/আপনি যদি ভাসেন নেতা আমরা ভাসব বানে/সামনে যদি বুলেট আসে পেতে দেব বুক/আপনা দুখে দুখী আমি আপনার সুখে সুখ।’

সব মিলিয়ে নির্মাতা আকাশ হক মজার ছলে সিনেমায় তুলে এনেছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে। এর অন্ধকার ও বাস্তব রূপ, ক্ষমতা, হল-রাজনীতি এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার বিষয়গুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার জন্য সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং প্রেক্ষাগৃহে দেখার পর দর্শকরা কী বলেছেন? জানতে চাইলে আকাশ হক বলেন, “আমার মনে হয় মানুষ সিনেমাটার হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছে– ভাই, এই চরিত্রটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অমুক ভাইয়ের মতো। অনেকেই বলেছেন– এটি একটা সাহসী কাজ। কিন্তু আমার কাছে সাহসী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকের মনে হওয়া যে– ‘হ্যাঁ, এই কথাটা বলা দরকার ছিল’।”

কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি বড় পরিসরে তিনি কী শুধু রাজনীতিই দেখলেন? আর কিছু তাকে গল্প বলতে বা নির্মাণ করতে তাড়িত করেনি? নির্মাতা আকাশ হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমার কাছে শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটা বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটা ছোট সংস্করণ। এখানকার ক্ষমতার খেলা, পদ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, সিনিয়র জুনিয়র সম্পর্ক, গ্রুপিং– এগুলো শুধু ক্যাম্পাসের বিষয় না। এগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রেরও প্রতিচ্ছবি। তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়াটা আমার কাছে বরং অস্বাভাবিক মনে হয়েছে।”

রাজনীতি নিয়ে হাস্যরস! এমন একটি বিষয় নিয়ে সিনেমা নির্মাণের আগে নির্মাতাকে কী কী নিয়ে ভাবতে হয়? আকাশ হক জানান, তার ভয় কিছুটা ছিল। তবে ভয় না থাকলে হয়তো তার জার্নিটাও মজার হতো না। আকাশ হক বলেন, “আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে টার্গেট করিনি। আমি একটা কালচার, একটা সিস্টেম এবং একটা মানসিকতা নিয়ে কথা বলতে চেয়েছি। আমার একমাত্র লক্ষ ছিল বাস্তবতার সঙ্গে দায়িত্বশীল থাকা যতটুকু সম্ভব। সেন্সর বোর্ড আমাদের কে হতাশ করেনি, রীতিমতো প্রসংশাই করলো বলে মনে হলো।”

তাবিব মাহমুদের লেখা, সুর, গাওয়া এবং শুভ্র রাহা–এর মিউজিক কম্পোজিশনের ‘সহমত ভাই’ গানটি বাড়তি মাত্রা যোগ করেছে সিনেমায়। র‍্যাপ গানটা যেন পুরো সিনেমাকে সংক্ষেপে দেখিয়েছে। নির্মাতার ভাষ্যে, “র‌্যাপ ঢংয়ে অনেক জটিল কথা সরাসরি বলা যায়। এই সিনেমার পরিবেশের সঙ্গে র্যাপের তালটাই মানায় বলে আমার মনে হয়েছে।”

প্রেক্ষাগৃহসহ বিভিন্ন জায়গায় সিনেমাটি প্রদর্শিত হলেও এখনও অনেক দর্শকের কাছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ পৌঁছায়নি। চরকির মাধ্যমে দেশ–বিদেশের দর্শকের কাছে সিনেমাটি পৌঁছানোর সুযোগ হলো। দর্শকদের সিনেমাটি ভালো লাগবে বলেই আশা নির্মাতা আকাশ হক–এর।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ অনেকেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।

ট্যাগ: চরকিদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

পরবর্তী

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

পরবর্তী
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

সর্বশেষ

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT