চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লো-স্কোরিং ম্যাচে জমজমাট বিপিএলের বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংস শেষে যতটা সহজ মনে হয়েছিল, ততটা সহজে জিততে পারল না চট্টগ্রাম ভাইকিংস। কাজটা আগেই সেরে রেখেছিলেন বোলাররা, বাকি কাজটা অনায়াসের বদলে ঘাম ঝরিয়ে করতে হল ব্যাটসম্যানদের। উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে বিপিএলের ষষ্ঠ আসর শুরু করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম।

১০০ রানের কম লক্ষ্য টপকাতেও ৭ উইকেট হারাতে হয় ভাইকিংসদের। ম্যাচও গড়ায় শেষ ওভার পর্যন্ত। দুদলের ইনিংস লো-স্কোরিংয়ের হলেও জমজমটা বিপিএলের বার্তাই দিয়ে রাখল শুরুটুা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের বোলিং তোপে মাত্র ৯৮ রানে অলআইট হয় রংপুর। ছোট লক্ষ্য ৩ উইেকট আর ৫ বল হাতে রেখে টপকে যায় ভাইকিংসরা।

প্রতিপক্ষকে একশ’র আগে অলআউট করে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল চট্টগ্রাম। প্রথম আড়াই ওভারে ১৫ রান তুলে ফেলে তারা। কিন্তু মাশরাফী বিন মোর্ত্তজা যে প্রতিপক্ষ বোলার। ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি, তাই বলে নিজের প্রধান কাজ বল হাতে পারবেন না তা কী হয়!

ইনিংসের তৃতীয় আর নিজের করা দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন ম্যাশ। অ্যালেক্স হেলসের ক্যাচ বানিয়ে অধিনায়ক ফেরান ক্যামেরন ডেলপোর্টকে (৮)।

দ্বিতীয় সাফল্য পেতেও দেরি হয়নি রংপুরের। আশার ফুল ফোটাতে ব্যর্থ হন মোহাম্মদ আশরাফুল। চতুর্থ ওভারেই শফিউল ইসলামের বলে ফেরেন তিনি। পাঁচ বছর পর বিপিএলে ফিরে রাঙাতে পারলেন না শুরুটা।

Reneta

দ্রুত দুই উইকেট হারালেও ক্রিজে ছিলেন আফগানিস্তান তারকা মোহাম্মদ শাহজাদ। প্রথমে একটু ধীরস্থির থাকলেও আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। বলের উপর সতর্ক নজর রেখে শাহজাদকে সঙ্গ দেন অধিনায়ক মুশফিকুর রহিম।

যদিও বেশি সময় থাকতে পারেননি আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান। ২৩ বলে ২৭ করে বিনি হাওয়েলের বলে এলবিডব্লিউর হন শাহজাদ।

রানের ধীর গতির সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। দলীয় ৬০ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রানআউটের খাড়ায় কাটা পড়েন সিকান্দার রাজা। ১৩ বল খেলে মাত্র এক করতে পারেন জিম্বাবুইয়ান এ ব্যাটসম্যান।

এরপর ২ রান করে মোসাদ্দেক হোসেন ফিরে গেলে ৩৭ রান দূরে থাকতেই অর্ধেক ব্যাটসম্যানকে হারায় চট্টগ্রাম।

অন্যদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে বরফের মতো জমে থাকেন মুশফিক। উইকেট ধরে রাখার সঙ্গে রানরেটেও নজর রাখেন। নাঈম হাসানকে নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিলেন। নিজের দ্বিতীয় স্পেলে ১৬তম ওভারে নাঈমকে বোল্ড করেন আবারও ত্রাতা মাশরাফী।

একের পর এক উইকেট গেলেও দলের আশা টিকিয়ে রাখেন মুশফিক। শেষ করে আসতে পারেননি। নাজমুল হাসান অপুর বল লেগসুইপে উড়িয় মারতে গিয়ে ফেরেন সাজঘরে। ৩১ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলে যান অধিনায়ক।

১৮তম ওভারে আরেকটি উইকেট নেয়ার সুযোগ পেয়েছিল রংপুর। তবে সর্বস্ব দিয়ে চেষ্টার পরও ফ্রেইলিঙ্কের ক্যাচ হাতে জমিয়ে রাখতে পারেননি সোহাগ গাজী। সানজামুল ইসলামকে (৭) সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বল হাতে আগুন ঝরানো ফ্রেইলিঙ্ক (১২)।

চার ওভারে ২৪ রানে ২ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার মাশরাফী। অন্য চার বোলারের প্রত্যেকে নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে একশ রানের আগেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম ভাইকিংসবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT