চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী?’, সিইসিকে বিএনপির প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা জানতে চেয়েছে বিএনপি। দলটির দাবি, নির্বাচন কমিশনের কথা শুনছে না পুলিশ প্রশাসন। সরকার চাইছে দশম সংসদের মতো আরেকটি একতরফা নির্বাচন করতে।

রোববার দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও আতাউর রহমান ঢালি।

সেলিমা রহমান বলেন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এরই মধ্যে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। যেখানে আমাদের নেতাকর্মী, প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, ঢাকাতে এখন পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী প্রচারণায় নামতে পারেনি। পুলিশ যেন আমাদের প্রতিপক্ষ। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড কী করে থাকলো? লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী? সিইসির কাছে এ প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, পুলিশ প্রশাসন আমাদের মাঠে থাকতে দিচ্ছে না। ২০১৪ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাইছে সরকার।

নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা ‘পাপেট’ উল্লেখ করে সেলিমা রহমান বলেন: পুলিশ তো নির্বাচন কমিশনের কথা শুনছে না, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা প্রতিরোধ গড়ে তুললে তখন বিরাট সহিংসতা ঘটবে, তাই এখনই সেনাবাহিনী নামান।

Reneta

আগামী ২৪ ডিসেম্বর সেনা সদস্য মোতায়েনের কথা জানিয়ে ইসি সচিব বৈঠকে বিএনপি প্রতিনিধিদের আশ্বস্ত করেন।

সেনা নামানো না হলে প্রতিরোধ গড়ে তুলবেন কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা রহমান বলেন: এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই। আমরা চাই না কোনো ধরনের সহিংসতা হোক। আমরা এখনো সহিংসতায় যাইনি। এরপর তো আর কিছু বলার নেই।

সেলিমা রহমান বলে: নির্বাচন কমিশনের সঙ্গেই আমরা দেখা করতে এসেছিলাম। কিন্তু তারা না থাকায় ইসি সচিবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি। সচিব আমাদের জানিয়েছেন, আমাদের অভিযোগগুলো কমিশনের কাছে তোলা হবে, কমিশন আলোচনা করে ব্যবস্থা নিয়ে থাকে।

ইসিতে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলা চালানো হয়েছে। হবিগঞ্জে বিএনপির আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম-১ আসনে বিএনপির কারাবন্দি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগ চালানোর সময় নগর বিএনপির সহ-সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের ফুলপুরে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার ও দেড় হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে চিঠিতে অভিযোগ করা হয়।

চিঠিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য এসব বন্ধে ইসিকে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিএকাদশ জাতীয় নির্বাচননির্বাচনবিএনপিলেভেল প্লেয়িং ফিল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT