চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে আরেক মন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিক্ষোভের মুখে আরেক মন্ত্রী পদত্যাগ করেছেন।

সোমবার দেশটির বিচার বিষয়কমন্ত্রী মেরি ক্লড নাজম তার পদ থেকে ইস্তফা দেন। এর আগে পদত্যাগ করেন তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার।

আল জাজিরা জানিয়েছে, জনতার বিক্ষোভ কিছুতেই থামানো যাচ্ছে না। এই তিনজন মন্ত্রীর সাথে পদত্যাগ করেছেন আরও ৯ জন এমপি। তবে এমপিদের পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণের পর বিক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবহেলার অভিযোগ তুলে আন্দোলনে নামে।

রোববার ছিল আন্দোলনের দ্বিতীয় দিন। বিস্ফোরণের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষও হয়।

সময় যতো গড়াচ্ছে ততো বাড়ছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে ২০০ ছাড়িয়ে গেছে বলছে দেশটির সরকার।

Reneta

বৈরুতের গভর্নর মারওয়ান আবদউদ বলেছেন, এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের বেশিরভাগই বিদেশিকর্মী। যাদের অনেকে লরি চালক। তাদের সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

গর্ভনরের বরাতে বিবিসি জানিয়েছে, মৃতের সংখ্যা ২২০ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ ১১০ জন।

মঙ্গলবার দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে। এতে ৫ হাজারের অধিক মানুষ আহত হয়।

লেবানন সরকারের ধারণা, বৈরুত বন্দরের একটি গুদামে প্রায় সাত বছর ধরে মজুত করে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বৈরুত বিস্ফোরণলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT