চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেজেও পাকিস্তানের এত জোর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

প্রথম টি-টুয়েন্টির তুলনায় দ্বিতীয় ম্যাচের পাকিস্তানের ব্যাটিং ছিল ঠিক উল্টো। প্রথম ম্যাচে ৭ উইকেটের অনায়াস জয় এসেছিল টপঅর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে। অথচ দ্বিতীয় ম্যাচের একটা সময় প্রথমসারির সাত ব্যাটসম্যান সাজঘরে ফিরে ব্যাটিংয়ে পুরনো পাকিস্তানকেই মনে করাচ্ছিল। কিন্তু তাদের লেজের ব্যাটসম্যানদের জোরেই সিরিজ নিশ্চিত হল এক ম্যাচ হাতে রেখে।

জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম বলেই ফাহিম আশরাফকে ফেরান ভিকুম সঞ্জায়া। বাকি ছিল ৫ বল। ব্যাটিংয়ে দুই বলার শাদাব খান এবং হাসান আলী। পরের দুই বলে দুজন মিলে নেন ৪ রান। চতুর্থ বলে শাদাব হাঁকান ছক্কা। পরের বলে ২ রান নিয়ে এক বল বাকি থাকতেই জিতে নেন ম্যাচ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ নিশ্চিত করে সরফরাজ আহমেদের দল।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা মন্দ ছিল না লঙ্কানদের। দলীয় ৪৩ রানের সময় আউট হন ওপেনার দিলশান মুনাবিরা। রানরেট যাই হোক উইকেট ধরে রেখেছিলেন ধানুস্কা গুনাথিলাকা এবং সাদিরা সামারাভিক্রামা। তাদের ৬৩ রানের জুটিতে শতক পার হয়। তবে ৩২ রানে সামারাভিক্রামা ফিরে যাওয়ার পর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ফাহিম আশরাফের হ্যাটট্রিকে শেষ আট উইকেটে যোগ করা গেছে মাত্র ১৯ রান। প্রথম পাকিস্তানি আর বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে ছোট ফরম্যাটে হ্যাটট্রিক করেন ফাহিম। আর শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে থিসারা পেরেরার দল।

লক্ষ্যটা সহজ হলেও অধিনায়ক পেরেরার দারুণ বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। তবে শেষ ওভারে শাদাবের ৮ বলে করা ১৬ রানের কাছে হেরে যেতে হয় তাদের। সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

সিরিজের তৃতীয় এবং শেষ টি-টুয়েন্টি ম্যাচটি খেলতে পাকিস্তান যাবে দুদল। ২৯ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিরছে বক্স অফিস কাঁপানো ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬

‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

এপ্রিল ২৮, ২০২৬

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT