চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিনের জায়গায় সাকিব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

দুই ম্যাচ সাইডবেঞ্চে বসে আছেন। বেশিদিন দলের সঙ্গে থাকতেও পারবেন না। তবে কি সাকিব আল হাসান দশম আইপিএলে মাঠেই নামবেন না? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন ক্রিস লিন ইনজুরিতে। যার কারণে ১৩ এপ্রিলের ম্যাচে ‘বাঙালিভাই’ সাকিব আল হাসানের খেলা দেখার সুযোগ মিলতে পারে কলকাতাবাসীর।

কেকেআর সাকিবকে ছাড়া মাঠে নেমে প্রথম ম্যাচে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে দুই ম্যাচে খেলেছেন ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, ক্রিস লিন এবং সুনীল নারিন। প্রথম ম্যাচে লিন বাদে আর কেউ তেমন ভালো করতে পারেননি। সুনীল নারিন ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটহীন থাকেন। ওকস তিন ওভারে ৩৫ দিয়ে আর বল করার সুযোগ পাননি।

দ্বিতীয় ম্যাচেও ব্যাটসম্যান ক্রিস লিন ভালো করেন। ২৪ বলে ৩২ করেন। প্রথম ম্যাচে ৯৩ রান করে অপরাজিত ছিলেন। শেষ ম্যাচে স্পিনার সুনীল নারিন ভালো করলেও অন্য দুই বিদেশী ট্রেন্ট বোল্ট এবং ক্রিস ওকস ব্যর্থ হয়েছেন। বোল্ট ৩.৫ ওভারে ৪৭ এবং ওকস ৪ ওভারে ৩৪ রানে এক উইকেট নেন। নারিন ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই ম্যাচে হারের পাশাপাশি লিনের ইনজুরি বড় ধাক্কা হয়ে আসে কলকাতার জন্য। সোমবারে ২৭ বছরে পা দেওয়া এই ক্রিকেটার বাঁ কাঁধে আঘাত পান। শেষ ১৮ মাসে এই নিয়ে তিনবার কাঁধে আঘাত পেলেন তিনি।

২০১৪ সালে প্রথম কাঁধের ইনজুরিতে পড়েন। সেবার অস্ত্রোপচার করাতে হয়। পরের বছর আবার আঘাত পান।

Reneta

লিনের এমআরই রিপোর্ট এখনো নাইটদের হাতে আসেনি। তবে হিন্দুস্থান টাইমস জানাচ্ছে, হয়তো বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। এমনকি তার আইপিএলও শেষ হয়ে যেতে পারে!

আঘাত পাওয়ার পর লিন টুইটারে নিজের অসহায়ত্বের কথা জানান, ‘প্রিয় ক্রিকেট দেবতা, আমি কী ভুল করেছিলাম?’

শাহরুখ খানের দলে ৯ বিদেশি খেলোয়াড়ের মধ্যে যারা নিয়মিত মাঠে নামছেন, তারা বাদে আর চারজন হলেন ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডার ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো, অজি পেসার নাথান কোল্টার-নাইল, নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, ক্যারিবীয় ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল। এদের থেকে সাকিব ভাল ফর্মে আছেন। শ্রীলঙ্কায় শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন। তাছাড়া আইপিএলে আগের আসরগুলোতেও বেশ সুনাম রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন: তথ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬

বাজেট (২০২৬-২৭) পর্যালোচনা: কিছু পরামর্শ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই স্মার্ট গ্লাসে পরীক্ষায় নকল, এশিয়াজুড়ে উদ্বেগে সতর্কতা জারি

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৮ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

জুন ২৮, ২০২৬

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মুগ্ধতার ‘মিউজিক্যাল মেহফিল’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT