চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিডার’ নিয়ে আগ্রহী হল মালিকরা, আসছে ঈদে মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৪, মে ২০২২
বিনোদন
A A

রোজার ঈদের আমেজ কাটতে না কাটতেই তোড়জোড় শুরু কোরবানির ঈদে ছবি মুক্তির। আসন্ন ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহ মাতাতে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের মুক্তির প্রতিক্ষায় থাকা ছবি ‘লিডার’ (আমিই বাংলাদেশ)।

এই ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি পক্ষে জানানো হয়, ‘লিডার’ কোরবানির ঈদে মুক্তি দেয়া হবে। ইতোমধ্যে মুক্তির আগে আনুষ্ঠানিক তোড়জোড় শুরু করেছে। ছবির নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রাকিব বলেন, ঈদুল আযহায় মুক্তির প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে ইন্ডিয়াতে পোস্ট প্রডাকশন চলছে। সেন্সর পেলে আনুষ্ঠানিক ঘোষণা দেব।

‘লিডার’ পরিচালনা করেন তপু খান। দুই শতাধিক নাটক, বিজ্ঞাপন বানানোর পর ‘লিডার’র মাধ্যমে প্রথমবার ছবি বানালেন তিনি। গেল বছর নির্মাণের শুরু থেকে আলোচনায় ছিল ছবিটি। পরিচালক জানান, আগেই মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু করোনায় থেমে যায়।

পরিচালক তপু বলেন, দুটো গান বাদে লিডার’র সম্পূর্ণ শুটিং শেষ। প্রডাকশন হাউজ জানিয়েছে ঈদে মুক্তি দিতে চাইছে। আমিও চাইছি কোরবানির ঈদে আসুক। ঈদে দর্শক যেমন ছবি চান, লিডার তেমনই ছবি। একটি পরিপূর্ণ ছবি দর্শক দেখতে পারবেন।

ঈদুল আযহায় ‘লিডার’ পরিবেশনা করবেন মনজুর রহমান। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সবসময় হল মালিকদের প্রথম পছন্দ থাকে শাকিবের ছবি। আগামী ঈদে ‘লিডার’-এর জন্য হল মালিকরা ব্যাপক আগ্রহী। যতদূর জানি শাকিবের শুধু এই একটি ছবি মুক্তি পাবে। সত্যি কথা বলতে কি, সিনেমা হল ও সিনেমার মানুষদের কাছে শাকিব খানের ছবি ছাড়া ঈদ হয় না।

Reneta

তিনি বলেন, সেন্সর পেলে বুকিং শুরু হবে। ওই সময় ট্রেলার আসলে মানুষ আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। শুটিংয়ের শুরু থেকে ‘লিডার’ যেভাবে মানুষের মুখে মুখে তাতে বাম্পার ব্যবসা হতে পারে বলে আমারা বিশ্বাস করি।

অ্যাকশন, রোম্যান্টিক ও সামাজিক সচেতনার ছবি ‘লিডার’ (আমিই বাংলাদেশ)-এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসের প্রমুখ। ছবির সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।

এখনও পর্যন্ত ২৫টি ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। লাভ ম্যারেজ, ক্যাপ্টেন খান, সুপার হিরো ছবিগুলো তার লেখা। দেলোয়ার হোসেন দিল বলেন, শাকিব খান তার নিজের প্রডাকশন থেকে এই গল্পে ছবি বানাতে চেয়েছিলেন। উনি বাংলাদেশের যে মাপের তারকা, তার মুখ থেকে তেমনই সংলাপ শুনতে পাবেন দর্শক। এসব সংলাপ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমার লেখা ছবিগুলোর মধ্যে শাকিবের সবচেয়ে সেরা ছবি হতে যাচ্ছে ‘লিডার’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তপুতপু খানবুবলীলিড বিনোদনলিডারলিডার আমিই বাংলাদেশশাকিব খানসিনেমাহল মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT