ফুটবল

লিডসে হামলার শিকার ম্যানইউ ফুটবলার

ম্যানইউ ফুটবলার আহত, মাঠে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসক ও স্টাফরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিডসে হামলার শিকার ম্যানইউ ফুটবলার মাঠে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, আশেপাশে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ম্যাচে ৪-২ গোলে বড় জয় পেয়েছে রেড ডেভিলরা। কিন্তু ম্যাচ চলাকালে হামলার শিকার হয়েছেন ম্যানইউ ফরোয়ার্ড অ্যান্টনি এলাঙ্গা।

ম্যাচের ৭০তম মিনিটে ফ্রেডের গোলে ম্যানইউ ৩-২ এ এগিয়ে গেলে উদযাপনে অংশ নেন এলাঙ্গা। ঠিক তখনই গ্যালারি থেকে ছোঁড়া একটি কয়েন এসে লাগে সুইডিশ এ ফরোয়ার্ডের মাথায়।

রোববার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ম্যানইউয়ের অন্তর্বর্তীকালীন কোচ রালফ র‍্যাঙ্গনিক। এ ধরনের ঘটনা মাঠে ঘটা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

তবে এলাঙ্গা সুস্থ আছেন বলেও জানিয়েছেন জার্মান এ কোচ। এ ব্যাপারে লিডস ইউনাইটেড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন তিনি।

‘মাঠের মধ্যে এ ধরনের ঘটনা ঘটা একদম-ই উচিত নয়। আজকের ম্যাচে তো অবশ্যই না। মাঠের পরিবেশ ভালো ছিল। এলাঙ্গা এখন ভালো আছে৷ ম্যাচে গোল করতে পেরে খুব খুশি ও। আমার জানামতে ব্যাপারটি নিয়ে লিডস ইউনাইটেড একটি তদন্ত কমিটি গঠন করেছে।’

আঘাতপ্রাপ্ত হয়েও ম্যাচে খেলা চালিয়ে গিয়েছিলেন এলাঙ্গা। ৮৮ তম মিনিটে তার গোলেই জয় নিশ্চিত করেছিল রেড ডেভিলরা।

বিষয়:এলাঙ্গা ম্যানচেস্টার ইউনাইটেড র‍্যাঙ্গনিক লিডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…