চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিডসের মাঠে ম্যানইউয়ের বড় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচ জিতে লিগ টেবিলে চার নম্বর অবস্থানকে আরও শক্ত করল ব্রুনো-রোনালদোরা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে লিডস ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে একটি করে গোল করেছেন হ্যারি মাগুইরি, ব্রুনো ফার্নান্দেজ, রদ্রিগেজ স্যান্টোস ও অ্যান্টনি ইলাঙ্গা।

এল্যান্ড রোডের ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। বল দখলের লড়াইয়ে লিডস খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে শট বেশি নিয়েছে ক্রিস্টিয়ানোর ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪তম মিনিটে মাগুইরির গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা।

ম্যাচের ৩৮তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় রেড ডেভিলরা। কিন্তু এবার রোনালদোর শট বারপোস্টের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সানচোর বাড়ানো বলে গোল করে ইউনাইটেডকে দ্বিতীয় গোল এনে দেন ব্রুনো ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় লিডস। ৫৩তম মিনিটে রদ্রিগোর পা থেকে প্রথম গোলটি পেয়ে যায় মার্সেলো বিয়েলসার শিষ্যরা। ঠিক পরের মিনিটেই রাফিনহোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু লিডসের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭০তম মিনিটে স্যান্টোসের গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। ৮৮তম মিনিটে ইউনাইটেডের হয়ে শেষ পেরেকটি ঠুকেন ইলাঙ্গা। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রুনোম্যানচেস্টার ইউনাইটেডরদ্রিগেজলিড স্পোর্টসলিডস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT