চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-সাইফ-শান্তদের ব্যাটিং পজিশন বলে দিলেন কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই টেস্টের জন্য ১৬ ক্রিকেটার নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান সফরে সিরিজের প্রথম টেস্টের জন্য টাইগার দল ১৪ সদস্যের। হয়েছে অনেক অদল-বদল। মুশফিকুর রহিম যাচ্ছেন না, সাময়িক অবসর কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল।

চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন। ফিরেছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত। অনেক পরিবর্তন বলেই ব্যাটিং পজিশন নিয়ে কৌতূহল বেড়েছে। কোচ রাসেল ডমিঙ্গো এক এক করে জানিয়ে দিয়েছেন স্বীকৃত ব্যাটসম্যানরা কে কোন পজিশনে নামবেন।

‘এই মুহূর্তে মুমিনুল চার নম্বরের জন্য নির্দিষ্ট। সম্ভবত তিনে ব্যাট করবে নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবালের সঙ্গে সাইফ হাসানকে ওপেনিংয়ের জন্য ভাবছি। মিঠুন ও মাহমুদউল্লাহ পাঁচ ও ছয় নম্বরের জন্য। লিটন সাতে নামবে।’

ব্যাটিং অর্ডার বলতে গিয়ে কোচ মূলত একাদশটাই বলে দিয়েছেন! সাত ব্যাটসম্যানের সঙ্গে চার বোলার যোগ করলেই মিলে যায় হিসেবটা।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ দল পাকিস্তান রওনা হবে মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিঙ্গোবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডি টেস্টলিটনলিড স্পোর্টসশান্তসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT