চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ছুটি বাড়াল বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পৌঁছে গেছে লিটন দা! লিটন দাসের হাস্যোজ্জ্বল তিনটি ছবির উপরে এই ক্যাপশন। ফেসবুক পেজের পোস্ট দেখলেই বুঝে নেয়া যাচ্ছে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটারকে পেয়ে কতটা রোমাঞ্চিত কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি!

লিটন প্রথমবার গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে। তিনি নিজেও রোমাঞ্চিত। কলকাতার উদ্দেশে রওনা হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন। আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের ক্ল্যাসিক ব্যাটার ম্যাচ খেলতে নামার অপেক্ষায়।

আইপিএল অভিযান শুরুর দিকেই জানা গেল বাড়তি দুই দিন ছুটি চেয়ে বিসিবির কাছে অনুরোধ করেছেন লিটন। বোর্ড তা মঞ্জুর করেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারেন টাইগার ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন সেকথা।

‘লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। সবাই ওইখানে যখন ২ তারিখে পৌঁছানোর কথা দলের, সম্ভবত লিটন ৫ তারিখে জয়েন করবে। সেটাতে আমরা রাজি হয়েছি।’

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কায় আইরিশদের বিপক্ষের সিরিজ খেলবে চেমসফোর্ডে। ৯, ১২ ও ১৪ মে খেলা। তার আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইপিএল খেলতে যাওয়া আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান আগেভাগেই দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কলকাতাকেকেআরবাংলাদেশ-আয়ারল্যান্ডলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জুলাই ৩, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ প্রায় ৫০ হাজার

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT