চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ‘কনকাশন’ বদলি মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ইনিংসের ঘোরতর দুঃসময়ে মাথায় আঘাত পেলেন লিটন দাস। ছাড়তে বাধ্য হলেন মাঠও। আর টেস্ট ক্রিকেটের ইতিহাস দেখল দ্বিতীয় কনকাশন বদলি, তথা মাথায় আঘাত জনিত বিকল্প নামানোর ঘটনা। আহত অবসর লিটনের জায়গায় ইডেনে দিবা-রাত্রির টেস্টে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার বাংলাদেশ ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সামির বাউন্সারে হুক খেলতে গেলে বল সরাসরি লিটনের হেলমেটে আঘাত হানে। তাতে কপালের ডানঅংশ ফুলে যায় তার। ফিজিওর সাথে মাঠেই কিছুক্ষণ সময় কাটিয়ে সেসময় ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডানহাতি এ ব্যাটসম্যান।

কিন্তু ২২তম ওভারে যেয়ে অস্বস্তি বোধ করায় আম্পায়ারের কাছে আবেদন করেন আহত অবসরের। তখন লিটনের বিরতি অনুমোদন করার সাথে সাথেই প্রথম সেশনের বিরতিও ঘোষণা করেন মাঠ আম্পায়াররা।

Banglabid

দ্বিতীয় সেশনে টাইগার ব্যাটিং লাইনআপে মেলে চমক, মাঠে নামেন শুরুর একাদশে না থাকা মিরাজ। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ইবাদত হোসেন আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন এ স্পিন-অলরাউন্ডার। তিনি লিটনের কনকাশন বদলি। মাথায় আঘাত পাওয়া লিটন এই ইনিংসে আর ব্যাট করতে পারবেন না, সেটা নিশ্চিত হওয়ার পর যে বদলি নামানোর সুযোগ মিলেছে। চলতি বছরই আইসিসি এই বদলির বিষয়টি অনুমোদন করেছে।

কনকাশন বদলি হতে হয় একই ধরনের খেলোয়াড়। লিটন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মিরাজ অলরাউন্ডার। তাই তিনি বোলিং করতে পারবেন না। কেবল ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে মিরাজকে।

ব্যাটিংয়ে নেমে অবশ্য বিশেষ কিছু করতে পারেননি মিরাজ। ইশান্ত শর্মার বলে শর্ট লেগে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৮ রান করে। তার কিছুপরই বাংলাদেশ অলআউট হয়েছে ১০৬ রানে।

Reneta

মিরাজ টেস্ট ইতিহাসের দ্বিতীয় কনকাশন বদলি। এর আগে টেস্ট ক্রিকেটের প্রথম কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মার্নাস লাবুশেন। গত অ্যাশেজে লিডস টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভেন স্মিথ। তার বদলি হিসেবে নেমেছিলেন লাবুশেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে বাংলাদেশি তারকাদের মেলা

পরবর্তী

১০৬ রানেই শেষ বাংলাদেশ

পরবর্তী

১০৬ রানেই শেষ বাংলাদেশ

লাশ

রাস্তার পাশ থেকে মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT