চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার। এভাবে হারিয়েও বাংলাদেশের পক্ষে কথায় লড়ে গেলেন বিরাট কোহলি। টাইগারদের তরুণ দলটাকে বেশি বেশি করে টেস্ট খেলানোর পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক।

ইন্দোর ও ইডেন- দুই টেস্টেই ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানে হারের পর দ্বিতীয় টেস্টেও হারের ব্যবধানটা ইনিংস ও ৪৬ রানের। কোহলির মূল্যায়ন দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের না থাকাটা ভুগিয়েছে মুমিনুল হকদের। দিয়েছেন বেশি বেশি টেস্ট খেলার পরামর্শ।

‘ওদের সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটার নেই। সাকিব ছিল না, তামিম ছিল না। কেবল ছিল মুশফিক আর মাহমুদউল্লাহ। কিন্তু মাত্র দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে দিয়ে গোটা একটা দল এগিয়ে নেয়া যায় না। বাকি সবাই খুব তরুণ। আমি বলতে চাই, তারা যদি বেশি বেশি টেস্ট খেলে তাহলে তারা বেশি অভিজ্ঞতা অর্জন করবে।’

‘আপনি দুই টেস্ট খেলার পর আরও দেড় বছর পর যদি আবার খেলেন, তাহলে কীভাবে চাপ সামলাবেন, সেটা বুঝতে পারবেন না।’

বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই কোহলির। তার চোখে টেস্টে ভালো করতে এগিয়ে আসতে হবে বোর্ডকে। খেলোয়াড়দের কাছে বাড়তে হবে টেস্টের গুরুত্ব। নজর দিতে হবে টেস্ট খেলোয়াড়দের এগোনোর কাঠামোর দিকেও।

‘ওদের স্কিল ঠিকই আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, ম্যাচের ওই রকম পরিস্থিতি ঘন ঘন পাওয়া, যাতে ভালো করা যায়।’

Reneta

‘বোর্ড এবং খেলোয়াড়দের মিলে সমস্যাটা ঠিক করতে হবে, যাতে টেস্ট ক্রিকেট এগিয়ে নেয়া যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরবিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT