লিগের সময়সীমা বেধে দিচ্ছে উয়েফা

UEFA logo displayed on a wall, symbolizing European football’s governing body. Channel i News – চ্যানেল আই নিউজ
ভবিষ্যতে করণীয় সম্পর্কে জানাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২৫মে পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে উয়েফা। মঙ্গলবার উয়েফার থেকে পাওয়া নির্দেশের কথা জানিয়েছে দেশটির ফুটবল লিগ কমিটি।
করোনাভাইরাসের কারণে ৩১মে পর্যন্ত দেশটিতে সবরকম ফুটবল বন্ধ আছে। সেই খেলা শুরু করে সুন্দর এক সমাপ্তির আশায় উয়েফা।
উয়েফার এভাবে ধরাবাঁধা নিয়মে নির্দিষ্ট কোনো তারিখ বা সূচি দেয়া সম্ভব না বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির লিগ কমিটি।
‘ফুটবল আবার কবে শুরু হবে তার জন্য কোনো বেধে দেয়া তারিখ দেয়া সম্ভব না।’
‘যুক্তরাজ্য সরকার থেকে কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে যে নির্দেশ দেয়া হয়েছে তার উপর ভিত্তি করেই পরবর্তী করণীয় ঠিক হবে। সবচেয়ে বড় কথা সবার জন্য নিরাপদ পরিবেশ ঠিক হলে তবেই ফুটবল ফিরবে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






