চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগামেন্ট ছিঁড়ে ৬ মাস মাঠের বাইরে নাসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষপর্যন্ত শঙ্কাই সত্যি হল। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসির হোসেনের। দ্রুততম সময়ের মধ্যে তার অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরের ৬ মাস নাসিরকে থাকতে হবে মাঠের বাইরে।

রোববার সিরাজগঞ্জে বন্ধুর বিয়ের দাওয়াত খেতে গিয়ে ফুটবল খেলার সময় ডান হাঁটুতে চোট পান নাসির। সোমবার রাজধানীর একটি হাসপাতালে এমআরআই করানো হয়। রিপোর্ট হাতে পেয়ে দেবাশীষ নিশ্চিত হয়েছেন, নাসিরের হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে।

‘এমআরআই করার ফলে আমরা নিশ্চিত হতে পেরেছি নাসিরের এসিএল পুরোপুরি ছিঁড়ে গেছে। আমাদের অপারেটিভ ম্যানেজমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, কোথায় অপারেশন করালে ভাল হবে। অপারেশন সম্পন্নের পর ৬ মাসের মতো সময় লাগবে খেলায় ফিরে আসতে। আমরা অপারেশনের জন্য অ্যাপয়েনমেন্ট নিয়ে রাখছি। দেশেও ভাল চিকিৎসা হচ্ছে। কিন্তু আমরা সাধারণত অস্ট্রেলিয়া বা থাইল্যান্ডে করার কথা বলি।’ -মঙ্গলবার বিসিবি কার্যালয়ে নাসির সম্পর্কে সংবাদমাধ্যমকে এসব জানান দেবাশীষ।

‘অপারেশন দ্রুত করাতে পারলেই ভাল। তবে এটি ইমার্জেন্সি অপারেশন না। কয়েকদিন বিশ্রামে থাকবে। আমরা যদি বাইরে পাঠাই, তাহলে ভিসা প্রক্রিয়া শেষ করতে কয়েদিন সময় তো লাগবেই।’ যোগ করেন দেবাশীষ।

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন আবাহনীর অধিনায়ক নাসির। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করছিলেন নির্বাচকরা! ব্যাটে-বলের দারুণ সময়টাতেই চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন এ অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসির হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বড়পর্দার ঝড় এবার ওটিটিতে, ঈদের আগেই উৎসব শুরু!

মে ২১, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজের ভাঙ্গা আঙুল আর্জেন্টিনার জন্য কতটা শঙ্কার?

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবিতে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের ঘটনার পর ১৪ দফা পদক্ষেপ

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

মে ২১, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পর্যালোচনা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT