ক্রিকেট

‘লায়ন’ ভক্তদের রাজকীয় উদযাপন

‘লায়ন’ ভক্তদের রাজকীয় উদযাপন

দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে এজবাস্টন টেস্টের সেরা স্টিভেন স্মিথ। তবে নাথান লায়নের কথা না বললেও নয়। দ্বিতীয় ইনিংসে অজি স্পিনারের ঘুর্ণি বোলিংয়ের সামনে রীতিমত অসহায় ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৪৯ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। ২৫১ রানে এজবাস্টন টেস্ট জেতার পর তাকে ঘিরে তাই ভক্তদের প্রশংসার ঢল।

বিগ ব্যাশ ক্রিকেট লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলেন লায়ন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ফ্র্যাঞ্চাইজিটি টুইটে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে তাকে তুলনা করা হয়েছে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘দ্য লায়ন কিং’র প্রধান চরিত্র সিম্বার সঙ্গে।

মূহুর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দিয়ে লায়ন ভক্তরা উদযাপন করেছে তার সাফল্য।

গত মাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তার পরপরই অ্যাশেজের প্রথম ম্যাচে বড় রকমের ধাক্কা খেলো দলটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচও এটি। ৩৯৮ রান তাড়া করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় ইংলিশরা। লায়নের ৬ উইকেটের পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন পেসার প্যাট কামিন্স।

বিষয়:অ্যাশেজ ২০১৯ নাথান লায়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…