চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল-সবুজের চেতনায় চ্যানেল আইয়ে ভার্চুয়াল ‘বিজয় মেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। এই বিশেষ দিনকে ঘিরে বরাবরই দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চ্যানেল আই।

করোনার কারণে বিস্তৃত পরিসরে বিজয় মেলা না হলেও ভার্চুয়াল আয়োজনে ১৪তম ঐক্য ডটকম ডটবিডি ‘বিজয় মেলা’ উদযাপিত হচ্ছে।

সরকারী স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা আয়োজনে সাজানো হয়েছে বিজয় মেলা। দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এই বিজয় মেলা বার বার মনে করিয়ে দেবে, বাঙালি বীরের জাতি। বাংলাদেশ সেই জাতি যারা গর্ব করতে পারে, গৌরব করতে পারে।’

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘করোনার কারণে যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখনও বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় বিন্দুমাত্র থমকে নেই। পুরো দেশ তার সমৃদ্ধি নিয়ে এগিয়ে চলছে। গর্ব করে বলতে ইচ্ছে করে, সমস্ত পৃথিবী যখন খাদ্য নিয়ে দুশ্চিন্তায়, তখন বাংলাদেশের এই কৃষকরা মুক্তিযোদ্ধাদের মতোই আমাদেরকে খাদ্য সরবরাহ করছেন। আমাদেরকে খাদ্যসংকট নিয়ে বিন্দুমাত্র ভাবতে হচ্ছে না। আজকে সমগ্র বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ।’

Reneta

ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা যেই দেশ পেয়েছি, সেই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। এই দেশের জন্য আমরা কয়জন কাজ করতে পেরেছি সেটা আমাদের ভাবতে হবে।’

সকাল ১১ থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে ঐক্য চ্যানেল আই ভার্চুয়াল বিজয় মেলা।। বিজয় মেলা উপস্থাপনা করছেন অপু মাহফুজ ও দিলরুবা সাথী।

বিজয় মেলা পরিচালনা করছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

বিজয় দিবসে গানে গানে সকাল শুরু দিয়ে শুরু হয়েছে চ্যানেল আইয়ের বিজয়ের নানা অনুষ্ঠান। সকাল ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের আলোচিত অনুষ্ঠান তৃতীয় মাত্রার বিশেষ পর্ব প্রচার হয়েছে।

দুপুর আড়াইটাই কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তাহের শিপনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের বিশেষ ছবি ‘একাত্তরের নিশান’ প্রচার হবে। বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে মাতিয়া বানু শুকুর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘মুক্তি পাগল’। সন্ধ্যা সাড়ে ছটায় কেকা ফেরদৌসির উপস্থাপনায় দেশ বিদেশের রান্না’র অনুষ্ঠান প্রচার হবে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিজয় দিবসের আলোচিত টেলি সিরিয়াল ফরিদুর রেজা সাগরের বাড়ির সিকুয়াল নিয়ে বিশেষ নাটক ‘৫০ বছরের বাড়ি’, পরিচালনায় অরুণ চৌধুরী।

রাত ৯টা ৪০ মিনিটি জাহিদ নেওয়াজ খানের পরিচালনায় রাজু আলীমের প্রযোজনায় মেট্রোসেম টু দ্য পয়েন্ট এর বিশেষ পর্ব এবং রাত ১১টা ৩০ মিনিটে ফেরদৌস আরার উপস্থাপনায় কাজী নজরুল ইসলামের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নজরুল উৎসব।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ডটকম ডটবিডিবিজয় মেলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্প সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ

জুন ৬, ২০২৬

কিশোরগঞ্জের মঙ্গলবাড়ীয়ায় লিচুর ভালো ফলন

জুন ৬, ২০২৬

বাংলাদেশের কাছে হেরে বেফাঁস মন্তব্য সান মারিনোর

জুন ৬, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

জুন ৬, ২০২৬

পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতিকারীদের রিয়েল টাইম বিচারের আওতায় আনা হবে

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT