চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল-সবুজের চেতনায় চ্যানেল আইয়ে ‘বিজয় মেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বিনোদন
A A

হৃদয়ে বাংলাদেশ ও লাল সবুজ ধারণ করে চ্যানেল আই। প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই চত্বর সেজে উঠে লাল-সবুজ রঙে। এবারও রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের চেতনা চত্বর সেজেছে লাল আর সবুজে। বর্ণিল মঞ্চ, তোরণ আর ফেস্টুনে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার আয়োজন করা হয়েছে ‘আলোক হেলথকেয়ার চ্যানেল আই বিজয় মেলা ২০২৩’ পাওয়ার্ড বাই নতুন ধরা ইন অ্যাসোসিয়েশন উইথ ইমকন ওয়ান। লাল আর সবুজ রঙের বেলুন উড়িয়ে এই বিজয় মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত ও খেতাবধারী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

মুকিত মজুমদার বাবু বলেন, যাদের আত্মাহুতির বিনিময়ে এই দেশ, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের জন্যই দাঁড়িয়ে আছি এই মাটিতে। তারা যদি আত্মাহুতি না দিতেন তাহলে এই দেশটা আমরা পেতাম না। তাদেরকে আমাদের স্মরণে রাখতে হবে।’

জহিরউদ্দিন মাহমুদ মামুন বলেন, স্বাধীনতা যুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল আমাদের একতা। আজ বায়ান্ন বছরের মাথায় মনে হয় আমরা বোধহয় খানিকটা তার থেকে দূরে সরে এসেছি। বিজয় দিবস শুধু ছুটির দিন, পত্রিকার হেডলাইন কিংবা টকশোর বিষয় নয়। এই স্বাধীনতার সুফল পেতে হলে, হাজার বছর বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের দেশ সামনে রেখে গোষ্ঠী, দল কিংবা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকতেই হবে।’

Reneta

প্রতি বছরই মুকিত মজুমদার বাবুর পরিচালনায় দশজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মুক্তিযোদ্ধাদের হাতে পদক তুলে দেয়া হয় এবং তাদেরকে ৫০ হাজার করে অর্থ পুরস্কার দেয়া হয়।

মেলায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও খ্যাতিমান সংগীতশিল্পীরা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেছেন মেলায় আগত বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্টজনেরা। শিশু-কিশোরদের অংশগ্রহণে বিজয় দিবসের চিত্রাঙ্কন পর্ব। আরও আছে নানা সামগ্রীতে সজ্জিত স্টল।

‘বিজয় মেলা ২০২৩’ পরিচালনা করছেন আমীরুল ইসলাম। এই বিজয় মেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোক হেলথকেয়ারচেতনা চত্বরজহিরউদ্দিন মাহমুদ মামুননতুন ধরাফরিদুর রেজা সাগরবিজয় মেলামকন ওয়ানমুকিত মজুমদার বাবুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

রামিসা হত্যা: দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তির ফলে যে কারণে বেকায়দায় নেতানিয়াহু

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে ডোবায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ: শাস্তির মুখে শিক্ষক-কর্মকর্তারা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT