লালমনিরহাটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

বাংলাদেশের মানচিত্রের ল্যান্ডমার্ক সহ চ্যানেল আই অনলাইন লোগোসহ ল্যান্ডমার্ক মানচিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জুয়াড়ি সন্দেহে আটকের পর তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি, পুলিশের নির্যাতেন রবিউলের মৃত্যু হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনরা রংপুর-লালমনিরহাট মহাসড়কের মহেন্দ্রনগর বটতলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভাংচুর করে উত্তেজিত জনতা।
পুলিশ জানিয়েছে, জুয়া খেলার খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে রবিউলসহ দুজনকে আটক করে। এ সময় অসুস্থতা বোধ করলে রবিউলকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






