মুগল স্থাপত্যের নিদর্শন লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থান তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আইন অনুযায়ী ওই স্থাপত্য সংরক্ষণে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনতে কেনো নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার একটি মানবাধিকার সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, লালবাগ কেল্লার কিউরেটর, সংস্কৃতি বিষয়ক সচিব ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।






