চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক

চকোর মালিথা চকোর মালিথা
৪:৪৪ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আজ পবিত্র হজ। সারা বিশ্বের ২৫ লাখ মুসলমান সমবেত হয়েছেন পবিত্র আরাফাত ময়দানে। হাজিদের উদ্দেশ্যে দুপুর থেকে চলছে দিক নির্দেশনা মূলক খুতবা পাঠ। আর বিকেলে বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে হবে মোনাজাত। 

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে জানান দিচ্ছেন নিজের উপস্থিতি।

আরবি আরাফাত শব্দের অর্থ পরিচিতি। পবিত্র এই ময়দানেই প্রথম মানব আদম আলয়ে আস সালাম এবং হাওয়া আলায়ে আস সালামের প্রথম সাক্ষাৎ হয়।

Banglabid

ইহলোকের সব চাওয়া পাওয়া ভুলে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন আরাফাত ময়দানে।

আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায় যেথানে আদম হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায়ী হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। সেই বিশ্বাস ধারণ করেই প্রতিবছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি।

আরাফাত ময়দানের মসজিদে নামিরা এবং বিভিন্ন দিক নির্দেশনা আরবী-ইংরেজীর পাশাপাশি বাংলায় লেখা। আরাফাতের পূন্য ভূমিতে মাতৃভাষা বাংলায় লেখা দেখে অনেক খুশি বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া ১ লাখ ৭ হাজার হাজি। 

Reneta

এক নাগাড়ে হাঁটা আর সকাল থেকেই প্রচন্ড রোদে অনেক হাজি অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়ছেন। তবে লাখ লাখ হাজির চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে আরাফাত ময়দানে। তাছাড়া পবিরেশ ঠান্ডা রাখার জন্য বিস্তীর্ণ এই মাঠে বৃষ্টির মতো কৃত্রিমভাবে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে। আছে হাজার হাজার নিম গাছ। নিমের ছায়ায় আছেন অনেকে। 

হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি।

তার আগে দল বেধে নিজেদের মধ্যে চলছে খন্ড খন্ড বয়ান। সেই সব বয়ানে মূলত হজের তাৎপর্যের পাশাপাশি মানুষকে বেশী বেশী খোদা ভীরু হতে বলা হচ্ছে।

দিক নির্দেশনা মূলক খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে করা হবে মোনাজাত। এরপর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই এক সঙ্গে সকল হাজি আদায় করবেন নামাজ। সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানেই চলবে হাজিদের ইবাদত বন্দেগী। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্থের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে। আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য মোনায়েত আছে প্রায় ১ লাখ সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের আনন্দযাত্রায় ভোগান্তির নাম বৃষ্টি

পরবর্তী

মুন্সীগঞ্জে ৩৫ টি গরু নিয়ে পদ্মায় ট্রলার ডুবি

পরবর্তী

মুন্সীগঞ্জে ৩৫ টি গরু নিয়ে পদ্মায় ট্রলার ডুবি

টি-টুয়েন্টি ঈদ

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT