চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইসেন্স নেয়ার নির্দেশকে ইতিবাচক মনে করেন চাল ব্যবসায়ীরা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১০:২৬ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
চাল ব্যবসায়ী

চাল এবং গমের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে- খাদ্যমন্ত্রীর এমন নির্দেশকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন: বড় ব্যবসায়ীদের লাইসেন্স রয়েছে, তবে যাদের নাই তাদের শিগগিরই লাইসেন্স নেয়া উচিত। কেননা লাইসেন্সবিহীন ব্যবসা করা ঠিক নয় বলে মনে করেন তারা।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা সরকারে বিধান। এই বিধান মানতে হবে। আমাদের লাইসেন্স আছে। যাদের নাই তাদের নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স করা উচিত বলে মনে করি।



তবে এই সংগঠনের সভাপতি আব্দুর রশিদ কিছুটা ভিন্নমত পোষন করে বলেন, আমরা যারা চালকল মালিক রয়েছি, আমার জানামতে সবারই লাইসেন্স নেয়া আছে। তবে যাদের নাই তাদের হয়তো লাইসেন্স নিতে হবে। এই মুহূর্তে লাইসেন্স নেয়াটা কতটা জরুরী তা বলতে পারছি না। তবে এই শর্তটা নতুন করে হয়তো ঝামেলা তৈরি করবে। অনেকে লাইসেন্স নিতে গিয়ে ঝামেলায় পড়বেন বলে মনে করেন তিনি। কেননা আগে লাইসেন্স নেয়ার প্রক্রিয়া মোটমুটি সহজ ছিল, এখন তা অতোটা সহজ বলে মনে হয় না।

লাইসেন্স নেয়ার নির্দেশকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাকির হোসেন রনি। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা ভাল খবর। চালের পাইকারি ব্যবসায়ীরা লাইসেন্স নিয়েই ব্যবসা করেন। কিন্তু যাদের এই লাইসেন্স নাই তাদের নিয়ে রাখা ভাল। কারণ এই লাইসেন্স সাধারণত মজুদের ক্ষেত্রে বেশি জরুরী। কারণ চাল কি পরিমাণ মজুদ রয়েছে তা অনেক মজুদকারী সরকারকে জানায় না। মজুদ রেখেই তারা চালের দাম বাড়িয়ে দেয়।

বাবুবাজারের সমতা ট্রেডার্সের কর্ণধার কাওসার আলম খান বলেন, আমরা পাইকারি ব্যবসায়ী। আগে একবার লাইসেন্স নিয়েছি।  কিন্তু নতুন করে আবার নিতে হবে কি না জানি না।

সোমবার সচিবালয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) সঙ্গে বৈঠকের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চাল ও গমের খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং এ দুটি পণ্যের আমদানিকারক ও মিলারদের (যারা আইন অনুযায়ী লাইসেন্স নেননি) আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। অন্যথায় ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট অনুযায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালচাল ব্যবসায়ী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ কোটি রুপির বাড়ি কিনলেন কঙ্গনা

পরবর্তী

ঢাকায় নিখোঁজ হওয়া ব্যবসায়ীকে উদ্ধারে কানাডার হস্তক্ষেপ কামনা

পরবর্তী
নিখোঁজ ব্যবসায়ীর ছবি, বাংলাদেশি পুরুষ, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় নিখোঁজ হওয়া ব্যবসায়ীকে উদ্ধারে কানাডার হস্তক্ষেপ কামনা

কারিনা ও সোনমের হাস্যোজ্জ্বল ও মজার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনমকে ভেংচি কাটলেন কারিনা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT