চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় নিখোঁজ হওয়া ব্যবসায়ীকে উদ্ধারে কানাডার হস্তক্ষেপ কামনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
প্রবাস সংবাদ
A A
নিখোঁজ ব্যবসায়ীর ছবি, বাংলাদেশি পুরুষ, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে নিখোঁজ হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে উদ্ধারের বিষয়ে কানাডা সরকারের হস্তক্ষেপ চেয়েছে টরন্টো ও মন্ট্রিয়লের হিন্দু নেতৃবৃন্দ।

কানাডাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নতুনদেশ ডটকম জানায়, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দু নেতারা অনরিুদ্ধ রায়কে উদ্ধারে দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরুর দাবি জানিয়েছেন।

কানাডার প্রধান দুটি শহরের বিভিন্ন হিন্দু মন্দিরের কার্য নির্বাহী পরিষদের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দছাড়াও সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এতে সাক্ষর করেন।

Banglabid

ওই চিঠিতে কানাডার হিন্দু নেতৃবৃন্দ লিখেছেন, বাংলাদেশ এবং কানাডায় বিনিয়োগ ও ব্যবসায় অভিনব সাফল্য অর্জনকারী চৌকষ ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে গত ২৭ আগস্ট ঢাকা থেকে অপহরণ করা হয়। কিন্তু এখনও তাকে উদ্ধার করা যায়নি। তার পরিবারের সদস্যরা সীমাহীন আতঙ্ক এবং হতাশা নিয়ে অনিরুদ্ধের ফিরে আসার জন্য অপেক্ষা করছে।

চিঠিতে উল্লেখ করা হয়, অনিরুদ্ধ রায় বিনিয়োগকারী হিসেবে পরিবার নিয়ে কানাডায় অভিবাসী হন এবং টরন্টোতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। একইসঙ্গে বাংলাদেশেও একজন শীর্ষ ব্যবসায়ী হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন। এমন একজন সফল ব্যবসায়ীর অপহরণের ঘটনায় দেশে বিদেশে সাধারণ মানুষ বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায় উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে।

চিঠিতে একটি জীবন বাঁচাতে এবং একটি পরিবারকে দু:সহ পরিস্থিতি থেকে উদ্ধার করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি আবেদন জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিরুদ্ধ রায়কানাডা সরকারজাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT