চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনমকে ভেংচি কাটলেন কারিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
কারিনা ও সোনমের হাস্যোজ্জ্বল ও মজার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কারিনা কাপুরকে এমন মুখ ভেংচি দেয়া ছবি দেখে ভক্তরা অবাক হতে পারেন। ভাবতে পারেন এটা তার নতুন ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর শুটিং এর কোনো দৃশ্য। নাহ, এটি ছবির কোন শুটিং এর দৃশ্য নয়। গত সোমবার ছবির পুরো টিম বেশ খোশ মেজাজে ছিলেন। আর সেই সময়ে তোলা হয়েছে ছবিটি।

‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং এর ফাঁকের সময়গুলো বেশ ভালো কেটেছে পুরো টিমের। বিশেষ করে কারিনা কাপুরের দুষ্টুমি দারুণ উপভোগ করেছেন সবাই। তেমনই একটি মজার মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবির আরেক অভিনেত্রী শ্বরা ভাস্কর। ভিডিওতে সোনম কাপুরকে ডেসার্ট সম্পর্কে জিজ্ঞেস করেছেন শ্বরা। উত্তরে সোনম ক্যালরি ফ্রি খাবারের কথা বললেন। আর তখনই কারিনা পাশে বসে ভেংচি কেটে বললেন, ‘একটু আগেই সোনমকে এক প্যাকেট প্রিঙ্গেলস চিপস খেতে দেখলাম আমি।’ ভিডিওতে সোনম বেশ লজ্জা পেয়ে গেলেন এমন পরিস্থিতিতে।

ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, ‘চার নারীর গল্প নিয়ে ভিরে দি ওয়েডিং-এর কাহিনী তৈরি হয়েছে। ছবিতে আমাকে বিয়ের আসরে বসা নতুন বউয়ের ভূমিকায় দেখা যাবে।’ নিজের চরিত্রটি সম্পর্কে বেবো আরও বলেন, ‘বাস্তব জীবনে আমি আমার বান্ধবীদের ব্যাপারে অসম্ভব পজেসিভ। এই ছবিতেও আমাকে এরকমই একটি চরিত্রে দেখা যাবে।

পরিচালক শশাঙ্ক ঘোষ জানিয়েছেন, একটা পুরো প্যাকেজ নিয়ে আসছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর, সোনম কাপুর, শ্বরা ভাস্কর। অনিল কাপুরের আরেক মেয়ে রিয়া কাপুরের প্রযোজনায় তৈরি করা হচ্ছে ছবিটি। ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং এখন প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনা কাপুরভিরে দি ওয়েডিংসোনম কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় নিখোঁজ হওয়া ব্যবসায়ীকে উদ্ধারে কানাডার হস্তক্ষেপ কামনা

পরবর্তী

আলোর মিছিলে গিয়ে জীবন যুদ্ধে হেরে যাইনি: সিদ্দিকুর

পরবর্তী

আলোর মিছিলে গিয়ে জীবন যুদ্ধে হেরে যাইনি: সিদ্দিকুর

FC Barcelona ভবনের সামনে পতাকা ও ফ্যানের ছবি, স্প্যানিশ ফুটবল ক্লাবের সদর দপ্তর।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হরতাল’ ডেকেছে বার্সেলোনাও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT