দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন গ্র্যামি মনোনীত মার্কিন র্যাপার নিপসি হাসল। গতকাল রবিবার লস অ্যাঞ্জেলেসে তাকে হত্যা করার ঘটনাটি ঘটে। তবে তার হত্যাকারীকে এখনো সনাক্ত করতে না পারায় গ্রেফতার হয়নি কেউই।
দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসে সূত্র অনুসারে, এর আগেও ২০১৭ সালে একাধিকবার মার্কিন এই র্যাপারকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।
দক্ষিণ লস অ্যাঞ্জেলেস বেড়ে ওঠা নিপসি একটা সময় রোলিং ৬০ গ্যাং এর সদস্য ছিলেন। পরবর্তীকালে সমাজসেবা মূলক কাজেও জড়িয়ে যান তিনি। তবে তার খ্যাতি বা পরিচিতির সমস্তটাই র্যাপকে ঘিরে। মার্কিন এই র্যাপারের আসল নাম ইরমিয়াস ডেভিডসন অ্যাসেডম হলেও স্টেজে তিনি নিপসি হাসেল নামেই বেশি জনপ্রিয়।
মার্কিন এই ব়্যাপারের মৃত্যুতে র্যাপার স্নুপ ডগ, মার্কিন গায়িকা রিয়ান্না সহ অনেকেই শোক প্রকাশ করেছেন।







