চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডস মিউজিয়ামে বাংলাদেশের যে ছবি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:৪৬ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডস থেকে: শত বছরের ক্রিকেট ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে প্যাভিলিয়ন ভবনের পেছনে ঠায় দাঁড়িয়ে লর্ডস মিউজিয়াম। দোতলার এক কোণে কাঁচে ঘেরা কার্নিশে সংরক্ষিত ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের একটি জার্সি। পাশেই রাখা আমিনুল ইসলাম বুলবুলের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট ও হেলমেট।

২০০০ সালের ১১ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুলের সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া সেই ইনিংসটি এসেছিল এই ব্যাটেই, মাথায় ছিল এই হেলমেট। ক্রিকেট তীর্থ লর্ডস মিউজিয়ামে যা সংরক্ষিত শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সির ঠিক পাশেই।

মিউজিয়ামের বাইরের দেয়ালে সাঁটানো ব্যানারে উঠে এসেছে দশটি বিশেষ মুহূর্তের ছবি। যেখানে বিশাল জায়গা দখল করে নিয়েছে বুড়িগঙ্গা পাড়ের কেরানীগঞ্জের চিত্র।

২০১৮ সালের ২ মার্চ। জাহাজ নির্মাণ ও মেরামতের ডকইয়ার্ডে ব্যাট-বল দিয়ে ক্রিকেট খেলছিল চার কিশোর শ্রমিক। দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেছিলেন শৌখিন ফটোগ্রাফার সৈয়দ মাহবুবুল কাদের। সেটিই জায়গা পেয়েছে এখানে।

উইজডেন-এমসিসি ক্রিকেট ফটো অব দ্য ইয়ারের তালিকায় ঠাঁই পেয়েছিল বুড়িগঙ্গার তীরে কিশোরদের ক্রিকেট ম্যাচের ওই ছবিটি। যা পরে যৌথভাবে রানার্সআপ হয়।

ক্রিকেটের ঐতিহাসিক নানা মুহূর্ত ধরে রাখা হয়েছে ছবিতে। আছে অসংখ্য ট্রফি। কিংবদন্তিদের ব্যাট, হেলমেট, প্যাড, গ্লাভস, অটোগ্রাফ, আরও কত কী! লর্ডস মিউজিয়ামের নিয়ন আলো ক্রিকেট ঐতিহ্যের সোনালি রং ছড়ায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ ডায়েরিবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশলর্ডস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬

হাওরে ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

মে ২, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই আসনে পুনরায় ভোটগ্রহণ চলছে

মে ২, ২০২৬

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT