চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে প্রোটিয়াদের চেপে ধরেছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

অধিনায়কত্বের অভিষেকেই ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি জো রুটের। দলও দ্বিতীয়দিনে শেষ পাঁচ উইকেটে বেশিদূর এগোতে পারেনি। তবে বোলাররা শুরু থেকেই সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর চেপে বসায় দিনশেষে সুবিধাজনক অবস্থায় আছে ইংল্যান্ডই। তৃতীয় দিনে প্রথম ইনিংসে ২৪৪ রানে এগিয়ে থেকে নামবে ইংলিশরা। আর প্রোটিয়াদের লড়তে হবে হাতে থাকা শেষ ৫ উইকেট নিয়ে।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৫৮ রান তুলেছে ইংল্যান্ড। শুক্রবার ৫ উইকেটে ৩৫৭ রানে দ্বিতীয়দিন শুরু করেছিল স্বাগতিকরা। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২১৪ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।

রুট দিনের শুরুতে ১৮৪ রানে উইকেটে এসেছিলেন। টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেতৃত্বের অভিষেকে দ্বিশতকের হাতছানি ছিল। মরনে মরকেলের বলে ডি কককে ক্যাচ দিয়ে ফেরার সময় দশ রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। ১৯০ রানে থেমেছে মহাকাব্যিক ইনিংসটি।

রুটের জুটি সঙ্গী আরেক অপরাজিত মঈন আলি থেমেছেন ৮৭ রানে। পরে শেষদিকে ঝড় তুলেছেন স্টুয়ার্ট ব্রড। সেই ২০১৩ সালে অ্যাশেজে ট্রেন্ট ব্রিজ টেস্টে ফিফটি পেয়েছিলেন। এরপর কেটে গেছে অর্ধশতকহীন ৬৫টি ইনিংস। শুক্রবার কাটালেন সেই খরা। ৮ চার ও ২ ছয়ে ৪৭ বলে ৫৭ রানে ফিরেছেন এই পেস-অলরাউন্ডার।

প্রোটিয়াদের হয়ে তিন পেসার মিলে সবকটি উইকেট ভাগ করে নিয়েছে। মরনে মরকেল ৪টি উইকেট নিয়ে ইনিংসের সেরা। ৩টি করে উইকেট নিয়েছেন ভারনন ফিনল্যান্ডার ও কাগিসো রাবাদা।

যেখানে সফরকারী পেসাররা দাপট দেখিয়েছেন, সেখানেই জ্বলে উঠলেন স্বাগতিক স্পিনার মঈন আলি। সাউথ আফ্রিকার শুরুর তিন উইকেটের দুটিই তার। ইনফর্ম হাশিম আমলা (২৯) ও এই টেস্টের অধিনায়ক ডিন এলগারকে ৫৪ রানে ফিরিয়েছেন তিনি।

সেটিই মঈনকে বসিয়ে দিয়েছে দারুণ এক অর্জনের পাশে। টেস্টে দুই হাজার রান ও একশ উইকেটের ডাবল অর্জনের পঞ্চম দ্রুততম ক্রিকেটার এখন তিনি। ৩৭তম টেস্টে এসে এই কীর্তি গড়লেন। আরো ২৮ ক্রিকেটারের আছে অনন্য এই অর্জন। আর তারচেয়ে কম টেস্টে এই ডাবল আছে কেবল টনি গ্রেগের (৩৭)।

শুরুর উইকেটটি অবশ্য নিয়েছিলেন ব্রড। হেইনো কুনকে (১) ফিরিয়ে। পরে জেপি ডুমিনিকেও (১৫) ফিরিয়েছেন তিনি। শেষ বেলায় ৩৩ বছর বয়সে অভিষিক্ত থিউনিস ডি ব্রুয়েনকে (৪৮) ফিরিয়ে প্রোটিয়াদের সময়টা কঠিন করে তুলেছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন।

টেম্বা বাভুমা ৪৮ ও নাইটওয়াচম্যান রাবাদা ৯ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন। উইকেটে আসতে বাকি কেবল একজন স্বীকৃত ব্যাটসম্যান, কুইন্টন ডি কক। প্রোটিয়াদের কাজটা তাই একটু কঠিনই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ষষ্ঠ রাউন্ডে রাজীব ও ফাহাদের জয়

পরবর্তী

জি-২০ সম্মেলন: মার্কিন নির্বাচনে রাশিয়ার ভূমিকা অস্বীকার পুতিনের

পরবর্তী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জি-২০ সম্মেলন: মার্কিন নির্বাচনে রাশিয়ার ভূমিকা অস্বীকার পুতিনের

টাঙ্গাইলে বিপৎসীমা ছাড়াল যমুনার পানি, লক্ষাধিক মানুষ পানিবন্দী

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT