চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-২০ সম্মেলন: মার্কিন নির্বাচনে রাশিয়ার ভূমিকা অস্বীকার পুতিনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জি-টুয়েন্টি সম্মেলনের প্রথম দিনে আলোচনার তুঙ্গে ছিলো ট্রাম্প ও পুতিনের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ট্রাম্পের কাছে মার্কিন নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা কারচুপিতে ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন ভ্লাদিমি পুতিন। সম্মেলনের বাইরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহৎ বিশ্ব অর্থনীতিগুলোর সম্মেলন জি-টুয়েন্টিকেও ছাড়িয়ে আলোচনায় ট্রাম্প-পুতিনের প্রথম সাক্ষাৎ। হাস্যোজ্জ্বল অভিবাদন আর সর্বময় স্বতঃস্ফূর্ততাই বলে দিচ্ছিল- যুক্তরাষ্ট্র ও রাশিয়া বললেই অতীতের যে তিক্ততা ভাবনায় আসে; এই দু’জনের মধ্যে তার লেশমাত্র নেই। এমনকি এক পর্যায়ে আঙ্গুল দিয়ে সাংবাদিকদের দিকে ইঙ্গিত করেন পুতিন, গণমাধ্যমের সাথে ট্রাম্পের তিক্ত সম্পর্ক নিয়ে রসিকতা করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, কথার প্রসঙ্গ খুঁজে পেতে ট্রাম্প ও পুতিনকে বেগ পেতে হয়নি। মার্কিন নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপের অভিযোগও আলোচনায় উঠে আসে। পুতিন ট্রাম্পকে প্রেসিডেন্ট বানানোর ক্ষেত্রে রাশিয়ার কোনো ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ উড়িয়ে দেন। উল্টো বলেন, যারা এমনটা বলছে তারা পারলে প্রমাণ দিয়ে দেখাক।

নর্থ কোরিয়া ইস্যুতে চীনের কাছে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। দেশটির উপর আরও চাপ প্রয়োগে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং-কে আহ্বান জানান তিনি।

জি-টুয়েন্টির প্রথম দিনে সম্মেলনের চেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে সম্মেলনের বাইরে চলা বিক্ষোভ। দিনভর পুলিশের সাথে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। আহত হয় শতাধিক পুলিশ সদস্য। সম্মেলনস্থলের আশেপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। কমপক্ষে ২০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন করেছে জার্মান সরকার।

 

ট্যাগ: জি-২০ সম্মেলনমার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লর্ডসে প্রোটিয়াদের চেপে ধরেছে ইংল্যান্ড

পরবর্তী

টাঙ্গাইলে বিপৎসীমা ছাড়াল যমুনার পানি, লক্ষাধিক মানুষ পানিবন্দী

পরবর্তী

টাঙ্গাইলে বিপৎসীমা ছাড়াল যমুনার পানি, লক্ষাধিক মানুষ পানিবন্দী

দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানী: আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT