চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লম্বা হচ্ছে চারদিনের টেস্ট বিরোধীদের সারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটের ঐতিহ্য নষ্ট করা যাবে না, কমানো যাবে না দিনের সংখ্যা। রীতিমত জনরোষ বাড়ছেই আইসিসির প্রস্তাবিত চারদিনের টেস্টকে ঘিরে। ভারত অধিনায়ক বিরাট কোহলি টেস্ট নিয়ে খোঁচাখুঁচি করতে নিষেধ করে দিয়েছেন। একই দাবিতে তার পেছনে লাইন দিয়েছেন বেন স্টোকস, ভারনন ফিল্যান্ডাররা। আছেন মিকি আর্থারের মতো কোচও।

২০২৩ সাল থেকে চারদিনের টেস্ট আয়োজনে বেশ উৎসাহী আইসিসি। টেস্ট থেকে একদিন কমিয়ে সেটা ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটে কাজে লাগাতে চায় ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। তাতে ক্রিকেট আরও একটু ব্যবসাসফল হবে সংস্থাটির।

আইসিসির এমন উদ্যোগে বেশ বিরক্ত শ্রীলঙ্কান কোচ মিকি আর্থার। তিনি আবার আইসিসি ক্রিকেট কমিটির একজন সদস্যও। পুনেতে ভারতের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টির আগে সংবাদ সম্মেলনে বেশ বিরক্তি প্রকাশ করেছেন সাউথ আফ্রিকান এ ভদ্রলোক, ‘দেখুন, পাঁচদিনের টেস্টকে তার মতো চলতে দিন। টেস্ট ক্রিকেট আপনাকে চ্যালেঞ্জ করবে। টেস্ট ক্রিকেট আপনার মানসিক, শারীরিক, দক্ষতার পরীক্ষা নেবে। অনেক সময় আমরা পাঁচদিনের খেলাতেও রুদ্ধশ্বাস ফল দেখি।’

Banglabid

টেস্টের আবেদনের সঙ্গে আর্থিক লাভ-ক্ষতির দিকটি মেলাতেও ঘোর আপত্তি আর্থারের, ‘আমরা হয়তো আর্থিক চাপের বিষয়টি নিয়ে অনেক কথা বলছি। আমার মতে টেস্ট ক্রিকেটের আবেদনের সঙ্গে এই দিকটা মেলানো ঠিক হচ্ছে না। যেকেউ চাইবে শেষদিনে উইকেট পড়ুক, সমস্ত উত্তেজনা এই পাঁচদিনের বেলাতেই জমা হয়। এরমাঝেও আমরা রোমাঞ্চকর টেস্ট ড্র দেখি।’

আইসিসির ক্রিকেট কমিটির আরেকজন সদস্য শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনিও চান না কমিয়ে দেয়া হোক টেস্টের দিন সংখ্যা, ‘পরবর্তী সভায় আমরা এটা নিয়ে কথা বলবো। জানি না এরপর কী হবে। তবে আমার ব্যক্তিগত মত টেস্ট পাঁচদিনেই থাকুক। কোনো পরিবর্তন যেন করা না হয়।’

ভারত কোচ রবি শাস্ত্রীও আইসিসির বিপক্ষে মত দিয়েছেন, ‘টেস্ট চারদিনের করা হলে তা হবে আহাম্মকের কাজ। এমন হলে আমরা একদিন হয়তো সীমিত ওভারের টেস্টও দেখবো। পাঁচদিনের টেস্টে পরিবর্তনের কোনো মানে হয় না। যদি পরিবর্তন করতেই হয় তাহলে শীর্ষ ছয় দল নিয়ে পাঁচদিনের টেস্ট আয়োজন করা হোক, বাকি ছয় দল নিয়ে চারদিনের টেস্ট।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারদিনের টেস্ট ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় জলচর পাখি শুমারি শুরু

পরবর্তী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

পরবর্তী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু আজ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT