স্পোর্টস

লন্ডন হামলার পরও ‘স্বস্তিতে’ অস্ট্রেলিয়া

লন্ডন হামলার পরও ‘স্বস্তিতে’ অস্ট্রেলিয়া

বাংলাদেশে ‘নামকাওয়াস্তে’ কয়েকটি হামলার পর তাদের মুখ কালো হয়েছিল। ধারাবাহিকভাবে সফর বাতিলের ঘোষণাও দিয়েছিলেন তাদের ক্রিকেট কর্তারা। অথচ লন্ডনে সফররত অবস্থায় হামলা দেখার পরও সেই অস্ট্রেলিয়া ‘স্বস্তি’র কথা বলছে।

শনিবার রাতে লন্ডনে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ছয়জন পথচারী। আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন। এমন হামলার পর ইংলিশ আইন-শৃঙ্খলা বাহিনী সব জায়গায় নিরাপত্তা জোরদার করেছে।

‘সারাবিশ্বের মতো পুরো অস্ট্রেলিয়া দল শোকে স্তম্ভিত। গত রাতের সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন তাদের শোকার্ত পরিবারের প্রতি রইলো ভালোবাসা এবং সহমর্মিতা। আমাদের নিরাপত্তা দল আইসিসি এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে খেলোয়াড়দের নিরাপত্তা সুরক্ষিত করতে একত্রে কাজ করছে। আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না।’ বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দুবার ভয়ঙ্কর হামলা হল লন্ডনে। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নারী বিশ্বকাপ আয়োজন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ ব্রিটিশদের জন্য। এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার আশ্বাস বড় ওষুধ হিসেবে কাজ করতে পারে ইংলিশদের জন্য।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…