চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে মসজিদে গাড়ি হামলায় হামলাকারীর পরিচয় প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন-মসজিদের সামনে হামলা

লন্ডনে মসজিদের সামনে কাভার্ড ভ্যান নিয়ে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। তার নাম ড্যারেন অসবর্ন। সে কার্ডিফে পরিবার নিয়ে বসবাস করছিল বলে জানিয়েছে ডেইলি মেইল।

৪৭ বছর বয়সী ড্যারেন দিনপ্রতি ৮০ ব্রিটিশ পাউন্ড হিসেবে ভাড়া করা কাভার্ড ভ্যান নিয়ে ফিন্সবার্গ পার্ক মসজিদের কাছে পথচারীদের ওপর হামলা চালিয়েছিল। বাসা থেকে প্রায় ১৫ মাইল দূরে ওয়েলশের পন্টিক্লান ভ্যান হায়ার নামক গাড়ি ভাড়া দেয়া প্রতিষ্ঠান থেকে ভ্যানটি ভাড়া করেছিল সে।

চার সন্তানের বাবা ড্যারেনের পরিবার এ ঘটনায় স্তব্ধ এবং ভেঙ্গে পড়েছে বলে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ড্যারেন অসবর্ন এমস ঘটনা ঘটাবে তা এখনো তারা বিশ্বাস করতে পারছেন না। হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তারা।

হামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র খুঁজতে কার্ডিফে তার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। ওই সময় প্রতিবেশীরা জানান, ড্যারেন ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে থাকছে। একটু চুপচাপ হলেও তার আচরণে কেউ কল্পনাও করতে পারেনি ড্যারেন এতটা ইসলাম বিদ্বেষী এবং সে কখনো এমন কিছুও করতে পারে।

তবে ড্যারেনের সম্পর্কে নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও জানিয়েছেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস।

সামাজিক মাধ্যমসহ কিছু গণমাধ্যমে আটক ভ্যান চালক ছাড়াও দু’জন পলাতক হামলাকারীর কথা বলা হলেও পুলিশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে নিশ্চিত করেছেন, হামলাকারী একজনই ছিল। তার সঙ্গে ওই সময় আর কেউ ছিল না।লন্ডন-মসজিদের সামনে হামলা

Reneta

সোমবার স্থানীয় সময় বিকেলে ইস্ট লন্ডন মসজিদও টেলিফোনে হামলার একটি হুমকি পেয়েছে বলে প্রকাশ করে। একে ভুয়া হুমকি মনে করলেও মসজিদ কর্তৃপক্ষ সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে টুইটারে প্রকাশিত এক পোস্টে জানিয়েছে তারা।

উত্তর লন্ডনে মসজিদের কাছে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ওই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। নিহত ব্যক্তি বাংলাদেশি। তার বাড়ি সিলেটের বিশ্বনাথে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যলন্ডনলন্ডন-মসজিদের সামনে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT