নিউইয়র্ক পুলিশের পর এবার হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে তদন্তে নেমেছে লন্ডন পুলিশ। লন্ডন শহরের পৃথক তিনজন মহিলাকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উঠেছে এ হলিউড মোড়লের বিরুদ্ধে।
এরই মধ্যে অভিযোগ অনুসারে ঘটনার স্থান গুলো পরিদর্শন করেছে পুলিশ কর্মকর্তারা। তবে সবগুলো ঘটনাই আলাদা আলাদা সময়ে ঘটেছে। কয়েক দফায় হার্ভের যৌন লালসার শিকার হন এই তিন মহিলা। এর প্রথম অভিযোগটি ১৯৮০ সালে, দ্বিতীয়টি ১৯৯২ সালে এবং সর্বশেষটি ২০১৫ সালে।
বিশ্বব্যাপী এখন তুমুল তোলপাড় চলছে হার্ভের যৌন নিপীড়ন নিয়ে। হলিউডের বেশ কয়েকজন খ্যাতনামা অভিনেত্রীও মুখ খুলেছেন তার বিরুদ্ধে। হার্ভের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে চারদিকে। অস্কার কমিটি জরুরী বৈঠক ডেকে বাতিল করেছে তার সদস্যপদ। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (বাফটা) থেকেও বাদ পড়েছে তার নাম। সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের পর এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার পদক কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। ২০১২ সালে হার্ভেকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করা হয়েছিল। বিবিসি।










