চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত হার্ভে ওয়েনস্টেইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২০
বিনোদন
A A

সময়টা একদমই অনুকূলে নেই হার্ভে ওয়েনস্টেইনের। কিছুদিন আগেই ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে ৬৭ বছর বয়সী হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের আদালত। এবার জানা গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

সাজা ঘোষণার পর যুক্তরাষ্ট্রের রাইকার্স আইল্যান্ডের কারাগারে রাখা হয়েছিল তাকে। সেখান থেকে সম্প্রতি তাকে নিউ ইয়র্ক কারাগারে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। নিউ ইয়র্ক কারাগারে প্রবেশের পূর্বে করা স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওয়েনস্টেইন। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

হার্ভে ওয়েনস্টেইনকে বর্তমানে পশ্চিম নিউ ইয়র্কে অবস্থিত ওয়েনডে সংশোধনাগারে আইসোলেশনে রাখা হয়েছে।

২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং ২০১৩ সালে জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিখ্যাত ছবি ‘পাল্প ফিকশন’-এর প্রযোজক হার্ভে। সেই সব অভিযোগ আমলে নিয়েই চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে দোষী সাভ্যস্ত করে নিউ ইয়র্কের আদালত। তখনই জানানো হয়, হার্ভের ৫ থেকে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।

সব বিবেচনা করে ১১ মার্চ সাজা ঘোষণার দিন ধার্য করা হয়। আমেরিকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এদিন হুইলচেয়ারে হাতকড়া পড়েই আদালতে আসেন হার্ভে। সাজা শোনার পর তার কোনো ভাবান্তর ছিলো না। তবে এরআগে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এমন সাজা ঘোষণার বিষয়টিকে মিটু আন্দোলনের সফলতা বলে দেখছেন অনেকে। কারণ এই প্রভাবশালীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠার পরই সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসা শুরু হয়। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘#মি টু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসলিড বিনোদনহার্ভে ওয়েনস্টাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা মোকাবেলায় ৫ মিলিয়ন ডলার দিলেন রিয়ান্না

পরবর্তী

কিশোরগঞ্জে ইটালিফেরত একজনের মৃত্যু

পরবর্তী

কিশোরগঞ্জে ইটালিফেরত একজনের মৃত্যু

নিউটনের কোয়ারেন্টাইনে যেসব আবিষ্কার পেয়েছিল বিজ্ঞান

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT