বাংলাদেশ

লন্ডন থেকে ফেরার পর আব্দুল গাফফার চৌধুরীকে সংবর্ধনা

লন্ডন থেকে ফেরার পর আব্দুল গাফফার চৌধুরীকে সংবর্ধনা

সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। লন্ডন থেকে দেশে ফেরায় তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

আব্দুল গাফ্ফার চৌধুরীকে কেন্দ্র করে ঢাকা ক্লাবে নানা অঙ্গনের বিশিষ্টজনদের মিলনমেলা। তাদের শুভেচ্ছা আর শ্রদ্ধায় সিক্ত হন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির’ স্রষ্ঠা।

বিশিষ্টজনরা বলেন, গাফফার চৌধুরী বিদেশে থাকলেও তার সমস্ত চিন্তা বাংলাদেশকে ঘিরে। তিনি নিজেকে পরিণত করেছেন প্রতিষ্ঠান হিসেবে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ বিনির্মাণে প্রয়োজনীয় মুহূর্তে সতর্ক করেছেন সবাইকে, কলম ধরছেন প্রিয়জনদের বিপক্ষেও।

গাফফার চৌধুরীর সৃষ্টির প্রতি মুগ্ধ বক্তারা বলেন, তার বিদায়ে দেশে বড় শূন্যতা তৈরি হবে। আরও অনেক বছর তার লেখায় যেন জাতি দিক নির্দেশনা পায়, সে প্রত্যাশা তাদের। আর বরেণ্য এ লেখক জানালেন, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নের কথা।

বাংলাদেশ যতদিন থাকবে, গাফফার চৌধুরী ততদিন অমর থাকবেন- এমনটাই বলেছেন বিশিষ্টজনরা। তারা বলেন, নানা ক্ষেত্রে অবদানের জন্য এ শ্রদ্ধা তার প্রাপ্য।

বিষয়:আব্দুল গাফফার চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…