চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সৈয়দ শামসুল হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১৭, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হক। সোমবার স্থানীয় সময় বিকেল ৩ টায় লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সে সময় তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হকও তার সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সৈয়দ শামসুল হকের স্বাস্থ্যের খোঁজখবর নেন। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আলাপের এক পর্যায়ে দু’জনই বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন।

Banglabid

প্রধানমন্ত্রী কথা বলার সময় দেশের সাহিত্য অঙ্গনে সৈয়দ হকের অমূল্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সৈয়দ শামসুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্যাপনের কর্মসূচি সফল করতেও সৈয়দ শামসুল হক সর্বাত্মক আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সব্যসাচী এই লেখকের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।

সৈয়দ শামসুল হক বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে ফুসফুসে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। গত ১৫ এপ্রিল চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে লন্ডনে যান। সেখানকার জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের (এনএইচএস) নিয়মিত চিকিৎসকের (জিপি) পরীক্ষায় সৈয়দ শামসুল হকের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

Reneta

বুলগেরিয়ায় গ্লোবাল ওমেন লিডারস ফোরাম-এ অংশ নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে দু’দিন অবস্থান করে ১৮ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দু’দিনের গ্লোবাল ওমেন লিডার্স ফোরাম এ অংশ নেবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনাসৈয়দ শামসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT