চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:৩৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
রাজনীতি
A A

চিকিৎসার জন্য লন্ডন গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকো ৫৮৭ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা দেন তিনি।

এ সফরে তার সঙ্গে রয়েছেন একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা আখতার।

সফরসঙ্গী না হলেও লন্ডনের উদ্দেশে শুক্রবার ঢাকা থেকে রওনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রিটিশ আইন সভার একটি সেমিনারে অংশ নেয়ার কথা রয়েছে তাদের।পরে তারা খালেদা জিয়ার সঙ্গে লন্ডনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

খালেদা জিয়ার লন্ডন সফরের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসা। লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন তিনি। চিকিৎসার ফাঁকে দেশের রাজনীতি, দলের সাংগঠনিক অবস্থা, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা ও মতবিনিময় হবে তারেক রহমানের সঙ্গে।

খালেদা জিয়াকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

বিদায় জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তবু তার এই সফর নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা হচ্ছে। তিনি জানান, লন্ডনে বেগম খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং দেশে ফিরে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন।

Reneta

এর আগে খালেদার লন্ডন যাওয়া উপলক্ষে দুপুরের পর থেকেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দর এলাকায় ভীড় করতে থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াতারেক রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT