আন্তর্জাতিক

লণ্ডভণ্ড হয়ে গেছে নেপালের ঐতিহ্য

লণ্ডভণ্ড হয়ে গেছে নেপালের ঐতিহ্য

ভীমসেনের তৈরি ধারাহারা টাওয়ারসহ বিশ্বের ঐতিহ্যে স্থান করে নেয়া নেপালের অনেক কিছুই এখন আর নেই। হিমালয়কন্যা নেপাল এখন শুধু ধ্বংসস্তুপ। নেপালীরা মনে করছেন, ঐতিহ্য ধ্বংসে শুধু নেপাল নয়, ক্ষতিগ্রস্থ হয়েছে সারা বিশ্ব।

২৫ এপ্রিলের দফায় দফায় ভূমিকম্পে সবকিছু শেষ করে দিয়েছে, লণ্ডভণ্ড হয়েছে নেপাল। ধুলিস্যাৎ হয়ে গেছে মোল্লা ডাইন্যাস্টির দরবার স্কয়ার, এখান থেকেই কাঠমান্ডু নামের উৎপত্তি। আর পঞ্চম শতাব্দীর স্বয়ম্ভুনাথ মন্দির যা কিনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাও প্রায় বিলীন।

ভূমিকম্পের এক সপ্তাহ পর এই সব স্থান দেখতে আসছেন সাধারণ নেপালীসহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। ক্ষতিগ্রস্থ স্থানীয়রা বলছেন, এখান থেকে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে তাদের। নেপাল ওয়ার্কার্স এ্যান্ড পিজেন্স পার্টির চেয়ারম্যান মনে করেন, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বুঝে উঠতেই সময় লাগবে প্রায় দু’বছর।

বিশ্ব ঐতিহ্য ধ্বংস হওয়ার কারণে সামনে পর্যটন শিল্পে প্রভাব পড়বে বলে মনে করছে নেপাল সরকার। এরই মধ্যে যে কোনো সময়ের চেয়ে কমতে শুরু করেছে পর্যটক।

বিষয়:ঐতিহ্য নেপাল ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…