ক্রিকেট

লঙ্কানদের আইপিএল ছাড়তে বলছেন রানাতুঙ্গা

চ্যানেল আই অনলাইন: লঙ্কানদের আইপিএল থেকে বিরত থাকার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার, একজন লঙ্কান, অন্যজন বাংলাদেশি, আইপিএল খেলার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমে উঠেছে আইপিএল। বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্জাইজিতে দল পাওয়া শ্রীলঙ্কান খেলোয়াড়রাও করছেন দুর্দান্ত পারফর্ম। এমন সময়ে হাসারাঙ্গা-থিকসেনাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা। বললেন, এমন সময়ে আইপিএল না খেলে দেশের পাশে দাঁড়ানো উচিত।

বর্তমানে অর্থনৈতিক সঙ্কটে ভয়াবহ পরিস্থিতির মাঝে যাচ্ছে শ্রীলঙ্কা। জ্বালানি এবং খাদ্যাভাবে ভয়ঙ্কর অবস্থার মাঝ দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা। তাই আইপিএল খেলতে থাকা ক্রিকেটারদের দেশে ফিরে সাধারণের পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী অর্জুনা।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেছেন, ‘বহু ক্রিকেটার জাঁকজমকের সঙ্গে আইপিএল খেলছে- দেশের কথা তাদের চিন্তাতেই নেই। দুর্ভাগ্যজনকভাবে মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে।’

‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। তারা স্রেফ নিজেদের চাকরি বাঁচাতেই ব্যস্ত। কয়েকজন তরুণ ক্রিকেটাররা ভয়ের তোয়াক্কা না করে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে। এখন বাকিদেরও এগিয়ে আসতে হবে।’

রানাতুঙ্গা আরও বলেছেন, ‘সরকারের কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে সে বিষয়ে কথা বলা উচিত। মানুষ জিজ্ঞেস করে আমি কেন প্রতিবাদ করছি। তাদের বোঝা উচিত, আমি গত ১৯ বছর ধরে রাজনীতি করছি এবং এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। আপনারা সবাই জানেন আইপিএলে খেলা ক্রিকেটার কারা। তাদের নাম বলতে চাই না, তবে আমি চাই তারা এক সপ্তাহের জন্য তাদের চাকরি ছেড়ে দিন এবং প্রতিবাদে সমর্থনে আসুন।’

আইপিএলের চলমান মেগা আসরে ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকসে, দুশমন্ত চামিরা, চামিকা করুণারত্নে এবং মহেশ থিকসেনারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। কোচিং স্টাফ হিসেবে ভারতে আছেন মাহেলা জয়য়বর্ধনে, কুমারা সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গারা।

এখন দেখার বিষয় দেশের জন্য সাবেক এ কিংবদন্তির কথা তারা শোনেন কি না?

বিষয়:আইপিএল-২০২২ মালিঙ্গা শ্রীলঙ্কা সাঙ্গাকারা হাসারাঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…