ক্রিকেট

লক্ষ্ণৌয়ের বিপক্ষে হারল মোস্তাফিজের দিল্লি

ক্রিকেট ম্যাচে মোস্তাফিজের দিল্লি দলের ব্যাটসম্যানের শট. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি দলের ক্রিকেটার মোস্তাফিজের ব্যাটে বল মারার মুহূর্ত, অন্য খেলোয়াড়রা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৭ রানে হেরেছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। দিল্লির নবম ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানের লক্ষ্য দাড় করায় লক্ষ্ণৌ। জবাবে ৭ রানে হেরেছে দিল্লি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরচায় উইকেটশূন্য থাকেন ফিজ।

৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে দিল্লি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট তুলে রাজস্থান রয়্যালসকে টপকে দুইয়ে লক্ষ্নৌ।

রোববার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌ। ১৩ বলে ২৩ রান করে ডি কক ফিরলেও রানের খাতা সচল রাখেন অধিনায়ক রাহুল। ৫ ছয় ও ৪ চারে ৫১ বলে ৭৭ করে সাজঘরে ফেরেন। শেষদিকে দীপক হুদার ৩৪ বলে ৫২ রানে ভর করে ৩ উইকেটে ১৯৫ রানে থামে লোকেশ রাহুলের দল।

অক্ষর প্যাটেল ছাড়া বাকি সবাই ছিলেন খরুচে। ৪ ওভারে সর্বোচ্চ ৪৪ রান দেন চেতন সাকারিয়া। প্রথম তিন ওভারে ২২ রান দিয়ে আশা জাগালেও ম্যাচের শেষ ওভারে ১৫ রান খরচ করেন ফিজ। শেষ পর্যন্ত ৩৭ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।

দিল্লির বোলারদের মধ্যে একমাত্র শার্দুল ঠাকুর উইকেটের দেখা পেয়েছেন। ৪০ রান খরচায় ৩ উইকেট তুলেছেন এই বোলার।

১৯৬ রানের পাহাড় টপকানোর লক্ষ্যে ১৩ রানের মাথায় দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারকে হারিয়ে চাপে পড়ে দিল্লি। এরপর মিচেল মার্শ ও রিশভ পান্ট হাল ধরলে চাপ কাটিয়ে ওঠে দিল্লি। ২০ বলে ৩৭ রান আসে মার্শের ব্যাট থেকে। পান্টের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৪ রান।

রোভম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেল লড়াই চালিয়ে যান। পাওয়েল ২১ বলে ৩৫ রান করে ফিরলে আবারও চাপে পড়ে দিল্লি। শেষ দিকে কুলদীপ যাদবকে নিয়ে শেষ পর্যন্ত লড়ে যান প্যাটেল। তবে ম্যাচ জিতাতে পারেননি।

শেষ পর্যন্ত আশা জাগিয়েও ৭ রানে হেরেছে তার দল। প্যাটেল খেলেন ২৪ বলে ৪২ রানের ইনিংস। যাদবের ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান।

বিষয়:আইপিএল দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজ রিশভ পান্ট লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শার্দুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…