লকডাউন অমান্য করায় গ্রেপ্তার পুনম পান্ডে

সৌন্দর্যবতী নারী হালকা গ্রে সোয়েটার পরা, কালো পটভূমিতে ছবি, সুন্দর চেহারা ও লম্বা কেশের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ
লকডাউন অমান্য করে গাড়ি নিয়ে বাইরে ঘুরে বেড়ানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ভারতের মডেল-অভিনেত্রী পুনম পান্ডে ও তার বন্ধু স্যাম আহমেদকে। রবিবার মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে তাদের।
তারা কোনও কারণ ছাড়াই বান্দ্রা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় মামলা করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুনম পান্ডের বিএমডাব্লিউ গাড়িটিও জব্দ করা হয়েছে।
ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। করোনা সঙ্কটের মোকাবেলায় ১৭ মে পর্যন্ত লকডাউন জারি রয়েছে ভারতে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






