ফুটবল

র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগোলো বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগোলো বাংলাদেশ

ধীরে হলেও রঙ ফিরছে বাংলাদেশের ফুটবলে। প্রায় দুই বছরের নির্বাসন শেষে ফেরার পর লাল-সবুজদের খেলা মন ভরাচ্ছে ফুটবলপ্রেমীদের। আহামরি না হলেও কিছুটা যে উন্নতি হচ্ছে তার প্রমাণ মিলল ফিফা প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে!

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৮৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আগের র‍্যাঙ্কিংয়ে ১৯২ নম্বর অবস্থানে ছিল জেমি ডের দল। গত ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলের জয়ের ফলই মিলেছে র‍্যাঙ্কিংয়ে।

ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে এগোলেও সাফে তলানির দলগুলোর দিক থেকে এখনো তিনে আছে বাংলাদেশ। ২০০ ও ২০২ র‍্যাঙ্কিংয়ে সবার নিচে পাকিস্তান-শ্রীলঙ্কা। গত বছর সাফে বাংলাদেশের কাছে হারা ভুটানের র‍্যাঙ্কিং ১৮৬।

সাফ থেকে সবার ওপরে অবস্থান যথারীতি ভারতের, তাদের র‍্যাঙ্কিংয় ১০১। মালদ্বীপের অবস্থান ১৫১। নেপালের র‍্যাঙ্কিং ১৬১।

বিষয়:ফিফা র‌্যাঙ্কিং বাংলাদেশ ফুটবল দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…